লগইন
আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে মরহুম ফজলুর রহমানের স্মরণে  দোয়া মাহফিল অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ ডিসেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে মরহুম ফজলুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত


আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মরহুম ফজলুর রহমানের স্মৃতিচারণ এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে কলেজের শিক্ষকবৃন্দের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এই স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


স্মৃতিচারণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আশুরা খাতুনের সভাপতিত্বে এবং প্রভাষক শফিউল আলম বকুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক পারভীন সুলতানা, কামাল হোসেন, নাসরীন নাহার, মোশারফ হোসেন, আব্দুর রহমান, শামসুন্নাহার, জ্যেষ্ঠ প্রভাষক মিজানুর রহমান, প্রতিভা রানী সাহা, শফিকুর রহমান, শরিফুল আলম, প্রবীর কুমার পাল, সুরাইয়া জেসমিন, মোতাহার হোসেন, আলী হায়দার, প্রভাংশু কুমার ব্যানার্জ্জী, ইউসুফ আলী, শফিউল হক, আব্দুল কুদ্দুসসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ ও কর্মচারীরা। এছাড়া মরহুমের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বক্তারা তাঁদের স্মৃতিচারণে মরহুম ফজলুর রহমানকে একজন নিষ্ঠাবান, সৎ ও আদর্শ শিক্ষক হিসেবে স্মরণ করেন। তাঁরা বলেন, শিক্ষাদানে তাঁর দায়িত্ববোধ, আন্তরিকতা এবং শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা আজও কলেজ পরিবারের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কলেজ একটি দক্ষ ও অভিজ্ঞ শিক্ষককে হারিয়েছে, যার শূন্যস্থান পূরণ হওয়ার নয়।


স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সহকারী অধ্যাপক মরহুম ফজলুর রহমান, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক পৌর মেয়র মরহুম মীর মহি উদ্দিনসহ কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত যেসব শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টজন ইন্তেকাল করেছেন, তাঁদের সকলের রূহের মাগফিরাত কামনায় মাওলানা ওমর ফারুক দোয়া পরিচালনা করেন। এসময় মরহুমের আত্মার শান্তি ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।