লগইন
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে গুলি ও ওয়ান শুটারসহ বাপ-বেটা বাহিনির বেটা শামিম আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৫ | ০৬:০০ বিকাল ৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে গুলি ও ওয়ান শুটারসহ বাপ-বেটা বাহিনির বেটা শামিম আটক

আলমডাঙ্গা থানা পুলিশের সফল অভিযানে বাপ-বেটা বাহিনির বেটা শামিম মালিথাকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে গুলি ও একটি দেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে। একই সাথে ওই বাহিনির ফেলে যাওয়া দুটি ব্যাটারি চালিত পাখিভ্যানও উদ্ধার করেছে। গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার তিওরবিলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।


আটক শামিম মালিথা(২২) আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের সদ্য জামিনে জেলমুক্ত চিহ্নিত সন্ত্রাসী সাঈদ মালিথার ছেলে।


পুলিশ ও এলাকাসূত্রে জানা যায়, তিওরবিলা গ্রামের আলাল মালিথার ছেলে সাঈদ মালিথা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। গত ২০২০ সালে ঝিনাইদহ র‌্যাব-৬ তাকে অস্ত্রসহ আটক করে। সে সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাপাতি উদ্ধার করা হয়। সেই মামলায় তিনি জেলে ছিলেন। গত কয়েক মাস পূর্বে জামিনে জেলমুক্ত হয়ে বাড়ি ফেরেন।


এলাকায় অভিযোগ উঠে সাঈদ মালিথা বাড়ি ফিরে নিজের ছেলে শামিম মালিথাকে সাথে নিয়ে গ্যাং গ্রæপ সৃষ্টি করেন। এলাকার অনেকেই এ গ্যাং গ্রæপেকে বাপ-বেটা বাহিনি বলে মন্তব্য করতেন। এ গ্রæপে এলাকার ৮/১০ যুবক জড়িত বলেও জানা যায়। চাঁদাবাজিও নানা সন্ত্রাসীমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ উঠলে পুলিশ তাদের আটক করতে মরিয়া হয়ে উঠে। এরই মধ্যে গত বৃহস্পতিবার বাপ-বেটা বাহিনি পার্শ্ববর্তী রায়সা গ্রামের সিতাবিতা বিলের দুই মাছ খামারে গিয়ে চড়াও হয়। এক খামারে ২ লাখ ও অন্য একটি খামারে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এর পূর্বে রামদিয়া বাওড়ে গিয়ে মোটা অংকের অর্থ দাবি করে। নৈশ্যপ্রহরীদের মারধর করে।


এ সংবাদ জেনে যায় পুলিশ। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে তিওরবিলা ফাঁড়ি পুলিশে এসআই সুকান্ত, আলমডাঙ্গা থানার এসআই কাজী সামসুল আলম সর্ঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে নিজ গ্রাম থেকেই আটক করে গ্র্যাং গ্রæপের শীর্ষ নেতার ছেলে শামিম মালিথাকে। এ সময় তার নিকট থেকে গুলি ও একটি দেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাহিনির অন্যান্যরা পালিয়ে যায়। পরে তাদের ব্যবহৃত দুটি পাখিভ্যান উদ্ধার করেছে পুলিশ।


আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, আটক শামিম মালিথার বাবা সাঈদ মালিথা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি সম্প্রতি জেলমুক্ত হয়ে এলাকায় অবস্থান করছেন। সাঈদ মালিথা নিজের ছেলে শামিম মালিথাকে সাথে নিয়ে একটি সন্ত্রাসী গ্রæপ তৈরি করে চাঁদাবাজি করছেন। গোপনসূত্রে এমন তথ্য পেয়ে আমরা কয়েক দিন ধরে বাবা- ছেলেকে হাতেনাতে আটকের চেষ্টা করছিলাম। বৃহস্পতিবার রাতে নিজ গ্রাম থেকে শামিম মালিথাকে আগ্নেয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তবে, অভিযানকালে সাঈদ মালিথাসহ আরও কয়েকজন পালিয়ে যায়। সাঈদ মালিথার নামে খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা চলমান। শীর্ষ সন্ত্রাসী সাঈদসহ অন্যান্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শামীম মালিথাকে অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৪২ মিনিট আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৪২ মিনিট আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

১ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

২ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

২ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৪ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৪ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।