লগইন
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামকে বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথকে সংবর্ধনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ মার্চ, ২০২৩ | ০৬:০০ বিকাল ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামকে বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথকে সংবর্ধনা

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামকে বদলী জনিত বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১১ টায় থানা পুলিশের আয়োজনে বদলী জনিত বিদায় ও যোগদান উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়।

বিদায় ও যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, পুলিশ পরির্দশক তদন্ত মোহাম্মদ আব্দুল আলিম, পুলিশ পরির্দশক অপারেশন একরামুল হক, এসআই ও এএসআইসহ থানার সকল ফোর্স।

উল্লেখ্য, থানার বিদায়ী অফিসার ইনচার্জ সাইফুল ইসলামকে জেলার দামুড়হুদা থানায় বদলি হওয়ায় ১ এপ্রিল শনিবার সকালে বিপ্লব কুমার নাথ আলমডাঙ্গা থানায় যোগদান করেন। সাইফুল ইসলাম ২০২১ সালের ২১ আগস্ট থেকে ২০২৩ সালের ১ এপ্রিল পর্যন্ত আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেন।

নবাগত অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ (আইজিপি ব্যাজ, বার) জেলা ক্রাইম শাখা থেকে আলমডাঙ্গা থানায় যোগদান করেন। আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ পূর্বে মাগুরা জেলার শ্রীপুর থানা,শালিখা থানা, ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর থানা, কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানা, যশোর জেলার মনিরামপুর থানা, সাতক্ষীরা জেলার কলারোয়া থানা ও আশাশুনি থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য আলমডাঙ্গা থানা এলাকার সম্মানিত সমগ্র আলমডাঙ্গাবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি। আইন-শৃংখলা সংক্রান্ত যেকোন ইস্যুতে সমগ্র আলমডাঙ্গাবাসীর সুচিন্তিত পরামর্শকে স্বাগত জানানোর পাশাপাশি চারপাশের প্রতিনিয়ত ঘটমান অপরাধ সম্পর্কে তথ্য প্রদান করতে তিনি উৎসাহিত করেছেন নবাগত অফিসার ইনচার্জ। তথ্যদাতার নিরাপত্তা ও গোপনীয়তা শতভাগ রক্ষা করা হবে বলেও নিশ্চিয়তা দেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

২৬ মিনিট আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

২৬ মিনিট আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

১ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৩ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৩ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৬ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।