লগইন
আলমডাঙ্গা কুমারী চাষী ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল-২০২২ খেলা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ মে, ২০২২ | ০৬:০০ বিকাল ২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা কুমারী চাষী ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল-২০২২ খেলা অনুষ্ঠিত

আলমডাঙ্গা কুমারী চাষী ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল-২০২২ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ মে শুক্রবার বিকালে কুমারী ফুটবল মাঠে আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব বনাম চুয়াডাঙ্গা মামা ভাগ্নে ক্লাব ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন।

নির্ধারিত সময়ের খেলায় ৩-৩ সমতা হওয়ায় ট্রাইবেকারে আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব ৬-৫ গোলে মামা ভাগ্নে ক্লাবকে হারিয়ে জয়লাভ করে।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও চুয়াডাঙ্গার পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় তিনি বলেন , ভালো খেলা খেলতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে। নিজেকে যত ভাল খেলোয়াড় মনে করো না কেন, যতোই স্টেজে মারার চেষ্টা করো না কেন, নিয়মিত অনুশীলন না করলে ভালো ফলাফল আসবে না। তাই নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। মূল কথা হলো খেলাধুলা খেললে শরীর মন যেমন ভালো থাকে, তেমনই যুব সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখে। ফলে খেলাধুলার মাধ্যমে একজন আদর্শ ও ভালো মনের মানুষ হয়ে গড়ে উঠা যায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আলীম, কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা অ্যাড. মোখলেছুর রহমান, পৌর কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম। উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের সাবেক খেলোয়ার শরিফুল ইসলাম, লিল্টু, অ্যাড. লাল্টু, প্রভাষক মিজানুর রহমান, আলী আজগর সাচ্চু, মীর উজ্জল, মুন্না, সুমীত কুমার, কুমারী ইউপি সদস্য শরিফুল ইসলাম, মাহাবুল ইসলাম, আব্দুর রশিদ, জেলা যুবলীগ নেতা শেখ সেলিম, সোহেল রানা, আনিস, সেলিম জিন্নাহ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মুজিবনগর থেকে আগত সোহেল রানা, সালমান খান ও জাহাঙ্গীর আলম। ধারাবিবরণী প্রদান করেন আবুল কালাম আজাদ ও রাজ কুমার। খেলা শ্রেষ্ট দর্শক, ম্যান অব দ্যা ম্যাচ ও সিরিজের পুরস্কার প্রদান করেন মন্ডল স্পোর্টসের মন্ডল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এআই যেন বেকারত্ব না বাড়ায়, জোর উদ্ভাবন ও কর্মসংস্থানে

৫৯ মিনিট আগে
এআই যেন বেকারত্ব না বাড়ায়, জোর উদ্ভাবন ও কর্মসংস্থানে

তারেক রহমান সম্পর্কে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

৫৯ মিনিট আগে
তারেক রহমান সম্পর্কে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাদের দায়ী করার অভিযোগ

১ ঘন্টা আগে
কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাদের দায়ী করার অভিযোগ

ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড

১ ঘন্টা আগে
ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড

আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার

আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

জেডি ভ্যান্স

৮ ঘন্টা আগে
জেডি ভ্যান্স

নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

৮ ঘন্টা আগে
নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

১৩ ঘন্টা আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

১৪ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।