লগইন
আলমডাঙ্গা উপজেলায় আয়োজনে দুই দিনব্যাপী পিঠা উৎসব ও চারু-কারুশিল্প মেলা উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ জানুয়ারী, ২০২৫ | ০৬:০০ বিকাল ৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা উপজেলায় আয়োজনে দুই দিনব্যাপী পিঠা উৎসব ও চারু-কারুশিল্প মেলা উদ্বোধন

তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা এবং গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য সংরক্ষণে আলমডাঙ্গা উপজেলায় আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব ও চারু-কারুশিল্প মেলা। "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ২০ জানুয়ারি সকালে উপজেলা মঞ্চে এ মেলার উদ্বোধন করা হয়।


উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমি সুপারভাইজার ইমরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


উদ্বোধনী বক্তব্যে আশীষ কুমার বসু বলেন, “এই উৎসব কেবলমাত্র একটি মেলা নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস। তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এই মেলা সকলের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।”


উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, “এই মেলায় প্রদর্শিত পিঠা এবং চারু-কারুশিল্প আমাদের গ্রামীণ ঐতিহ্যের অংশ। এটি শুধুমাত্র স্বাদ ও রুচির বিষয় নয়, বরং আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দিক।”


পিঠা উৎসব ও চারু-কারুশিল্প মেলা উপভোগ করতে আসা আলমডাঙ্গা পাইলট মাধ্যমি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আরফিন জামান অবিকা জানায়, এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তারুন্যের যে উৎসব চলছে। সেখানে এই পিঠা মেলার উৎসবের কমতি নেই। বিশেষ করে এবার স্টলে স্থান পেয়েছে জিরা পিঠা, ভাপা, নকশি, চিতই, পাঠিসাপটা, জামাই বরণ পিঠা ও ডালপিঠাসহ শতাধিক পিঠার সমারোহ। অনেক খুশি লাগছে। সবাই মিলে উপভোগ করছি।


মেলায় পিঠা, চারু ও কারুশিল্পের ২৭টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলোতে বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী পিঠা এবং নান্দনিক চারু-কারুশিল্প প্রদর্শন করা হচ্ছে।


উদ্বোধনের পরপরই উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় জমায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। মেলার পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৪২ মিনিট আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৪৩ মিনিট আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

১ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

২ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

২ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৪ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৪ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।