লগইন
আলমডাঙ্গা অ্যাকাডেমির সংর্বধনানুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বলেন - বিশ্বে মাথা উঁচু করে বাঁচার যোগ্যতা অর্জন করতে হবে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ মার্চ, ২০২২ | ০৬:০০ বিকাল ২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা অ্যাকাডেমির সংর্বধনানুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বলেন - বিশ্বে মাথা উঁচু করে বাঁচার যোগ্যতা অর্জন করতে হবে


১৬৭ জন কৃতি শিক্ষার্থিকে সংবর্ধিত করেছে আলমডাঙ্গা অ্যাকাডেমি। ১৮ মার্চ আলমডাঙ্গা ওয়াপদা এলাকায় স্কুল প্রাঙ্গণে জমকালো আয়োজনে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সংবর্ধনানুষ্ঠানে বিদ্যালয়ের উপদেষ্টা দর্শনা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড.আব্দুস সহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, মাগুরা জেলা প্রাণিসম্পদ অফিসের উপ-পরিচালক এ,এইচ,এম সামিমুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তালেব, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম ছরোয়ার মিঠু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান। আলমডাঙ্গা মহিলা কলেজ অধ্যক্ষ আশুরা খাতুন,সিনিয়র আইনজীবি অ্যাড, রবগুল হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, প্রাইম পলিটেকনিক কলেজের পরিচালক ইদ্রিস আলী খান, বণিক সমিতির সম্পাদক কামাল হোসেন।


বিদ্যালয়ের শিক্ষক শাহিনুজ্জামানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের পরিচালক আব্দুল হাই। বক্তব্য রাখেন, নটরডেম কলেজের শিক্ষার্থি সাকিব আহমেদ, মাহির আসাব , ইকবাল মাহমুদ সানভী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মামুন রেজা, এনামুল হক, আহাদ আলী,পৌরসভার প্যানেল মেয়র মজিবুল হক।


বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, শুধুমাত্র ভালো ছাত্র হলেই হবে না, সফল মানুষ হতে হবে। জীবনের যাবতীয় দায়িত্ব সাফল্যের সাথে পালনের যোগ্যতা অর্জন করতে হবে। ভালো চাকরি করলেই হবে না, পরিবারের কাছে, সমাজের কাছে ভালো মানুষ হতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।


প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বলেন, কৃতি শিক্ষার্থি হলেই হবে না, দেশে এখন ভালো মানুষের বড্ড অভাব। তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। সৎ ও ধার্মিক হতে হবে। ডিজিটাইজড বিশ্বে নিজেদেরকে বৈশ্বিক নাগরিক হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে হবে। সারা পৃথিবীতে মাথা তুলে বাঁচার যোগ্যতা অর্জন করতে হবে। তার জন্য শিক্ষার মানোন্নয়ন প্রয়োজন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর রেজিস্ট্রি কার্যালয়ে বিএনপি নেতাদের ঝটিকা পরিদর্শন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

৫ ঘন্টা আগে
মেহেরপুর রেজিস্ট্রি কার্যালয়ে বিএনপি নেতাদের ঝটিকা পরিদর্শন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
মেহেরপুরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন

৭ ঘন্টা আগে
মেহেরপুরে কসমেটিকস ও ফ্যাশন অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান ‘ওপিএ’-এর শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

৮ ঘন্টা আগে
কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

৯ ঘন্টা আগে
গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

৯ ঘন্টা আগে
চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

রুহুল কুদ্দুসের পদায়ন

১১ ঘন্টা আগে
রুহুল কুদ্দুসের পদায়ন

গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ

১১ ঘন্টা আগে
গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ

পর্দার আড়ালে এক ভিন্ন সত্তা

১২ ঘন্টা আগে
পর্দার আড়ালে এক ভিন্ন সত্তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।