লগইন
আলমডাঙ্গায় ৪ মাদক কারবারির কারাদন্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ জুন, ২০২৪ | ০৬:০০ বিকাল ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ৪ মাদক কারবারির কারাদন্ড

মাদকের আকড়া নামে খ্যাত আলমডাঙ্গার রেল ষ্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয় ও সংরক্ষনের অপরাধে ৪ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ জুন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা গেছে: আলমডাঙ্গা পৌর এলাকার ষ্টেশনপাড়ার মৃত আক্কেল আলীর মেয়ে মুন্নি (৪৭), নিজাম আলির মেয়ে লিজা খাতুন (২২), মৃত খলিলুরের ছেলে খাইরুল (৪৬) এবং রেজাউল ইসলামের ছেলে রুবেল (২৬) দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা রেল ষ্টেশন এলাকায় মাদক দ্রব্য বিক্রয় করে আসছে। আলমডাঙ্গা রেল ষ্টেশন এলাকায় কয়েক বছর আগেও মাদকের স্বর্গরাজ্য ছিল। সকল প্রকার মাদক দ্রব্য বিক্রয় করা হত ষ্টেশন এলাকায়। মাঝে কিছুটা কম থাকলেও আবার বেশ কিছুদিন ধরে বৃদ্ধি পেয়েছে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়। মাদক বিক্রয় হওয়ার কারণে শহরের চুরির উৎপাত বেড়ে গেছে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আলমডাঙ্গার রেল ষ্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। তারা আলমডাঙ্গা রেল ষ্টেশন এলাকার মাদক ব্যবসায়ী এক সময়ের মাদক সম্রাগী মুন্নি, তার ছেলে রুবেল ও ছেলে স্ত্রী লিজা এবং খাইরুলকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে।


আটকের পরে বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসকে অবহিত কররেন। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৯ এর (ক), (খ),(গ) ৩৬ এর(১)এর সারণী ২১ ধারায় প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদÐ ও ২০০ টাকা করে অর্থদÐ করেন।

এ সময় তিনি উপস্থিত সাধারন মানুষকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন এবং উদ্ধারকৃত মাদক দ্রব সকলের সামনে আগুনে পুড়িয়ে নষ্ট করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১ ঘন্টা আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

১ ঘন্টা আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৩ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৫ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৫ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৬ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৬ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৮ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৮ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।