লগইন
আলমডাঙ্গায়  মাদকসহ বিভিন্ন মামলার ৭ জন গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ জুলাই, ২০২৪ | ০৬:০০ বিকাল ১০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাদকসহ বিভিন্ন মামলার ৭ জন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক মামলার ৪জনসহ বিভিন্ন মামলার ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকালে মাদক মামলার ৪ জনের নিকট থেকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে থানা পুলিশ। বৃহস্পতিবার ২৫ জুলাই রাতে তাদেরকে গ্রেফতার করে।


জানাগেছে, উপজেলার জেহালা ইউনিয়নের অঘরনাথ মোড় এলাকার জালাল উদ্দিনের ছেলে সজল আহমেদ(২৮) দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছিল। তাকে মাদক বিক্রয়কালে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ গ্রেফতার করে। নাগদাহ গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার দেউলী গ্রামের বাদশা মন্ডলের ছেলে মিরাজুল হক (২৬) ও নাগদাহ গ্রামের জবেদ আলী মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম(৪৫) কে গাঁজাসহ গ্রেফতার করে। তারা বিভিন্ন জায়গা থেকে গাঁজা নিয়ে এসে নাগদাহ এলাকায় বিক্রয় করে।

আলমডাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয়কালে জেহালা অঘরনাথ মোড়ের মৃত মধু সরদারের ছেলে বর্তমানে বাবুপাড়ায় ভাড়া বাসায় বসবাসকারি তারেক সরদারকে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে। এছাড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে গোবিন্দপুর মিয়াপাড়ার আব্দুর রবের ছেলে শামীম(২৫), একই পাড়ার লিটন আলীর ছেলে আব্দুল আলীম (১৪) ও ঘোলদাড়ি পাইকপাড়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মনিষ উদ্দিন(৪৫) কে গ্রেফতার করে। তাদের সকলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

৩ ঘন্টা আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

৩ ঘন্টা আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৫ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৭ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৭ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৮ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

১০ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

১০ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।