লগইন
আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায়  দোয়া
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ আগস্ট, ২০২৪ | ০৬:০০ বিকাল ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া

আলমডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭ আগস্ট মঙ্গলবার বিকেলে বেলগাছী ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে বেলগাছী বাজারে ঐক্য সমাবেশ ও কালিদাসপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে রেলগেটে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।


আলমডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ঐক্য সমাবেশে ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর আমান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর ও নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম।
এসময় তিনি বলেন, প্রধান অতিথি তার আলোচনায় বলেন এদেশের অবৈধ স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের আলেম-ওলামাদেরকে নির্বিচারে হত্যা করেছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তার চরিত্রের মাধ্যমে আমরা আজ বুঝতে পারেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে বাকশাল কায়েম করতে চেয়েছিল। যেদিন সে নিহত হয় কেউ কাঁদেনি। তিনি আরো বলেন , যারা বাংলাদেশ জামায়াতে ইসলামিকে নিষিদ্ধ করতে চেয়েছিল। তারা আজ নিজেরাই আজ নিষিদ্ধ দেশ থেকে পালিয়ে গিয়েছে। জামায়াতের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের আদেশ আজ প্রত্যাহার করা হয়েছে আলহামদুলিল্লাহ।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মামুন রেজা, উপজেলা নায়েবে আমীর সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী মাস্টার, উপজেলা তারবিয়াত সেক্রেটারী বিল্লাল হোসাইন, উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শওকত আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর ফজলুল হক, ডাউকি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর সাজিবুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব, বেলগাছী ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক আব্দুর জব্বার, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হেলাল উদ্দিন, সেক্রেটারি রফিক আহমেদ, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ সোহাগ, শ্রমিক কল্যাণ সেক্রেটারি আশরাফুল আলম, রুহুল আমীন মাস্টার, হাফেজ আতিকুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মি বৃন্দ। সমাবেশ শেষে সার্বিক পরিস্থিতির উন্নয়ন ও শহীদদের জন্য দোয়া করা হয়।


এদিকে, আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণসমাবেশে ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর আশাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর ও নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মামুন রেজা, সহকারি সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, তারবিয়াত সেক্রেটারী বিল্লাল হোসাইন।

ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি সাদ্দাম হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন জামায়াতের আমীর শফিউজ্জামান মিঠু, ডাউকি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর সজিবুর রহমান, হারদী জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি শাজাহান আলী, হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক বেলাল হোসাইনসহ ইউনিয়ন জামায়াত ইসলামী ও সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

৩ ঘন্টা আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

৩ ঘন্টা আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৫ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৭ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৭ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৮ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

১০ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

১০ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।