লগইন
আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ আগস্ট, ২০২৪ | ০৬:০০ বিকাল ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন

আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গার সাধারন শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।


বৈষম্যবিরোধী আন্দোলন আলমডাঙ্গার সাধারন শিক্ষার্থীদের আয়োজিত মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করেন। এর পরপরই আন্দোলনের সময় সারা দেশে নিহত হওয়া শিক্ষার্থী ও জনতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।


শিক্ষার্থীরা জানান, সব শহীদদের স্মরণে আজকের আয়োজিত কর্মসূচিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। আমরা ভবিষ্যতে একটি সোনার বাংলা পেতে চলেছি, তার একটি আগাম বার্তা পৌঁছে দিচ্ছি বাঙালি জাতিকে।


তারা আরও বলেন, সব দুর্নীতিবাজদের জন্য একটি কথা, তাদের অনেক সুযোগ দেওয়া হয়েছে, এখন যেন তারা সাবধান হয়ে যায়। আমরা ছাত্ররা আর কখনো ঘরে চুপ করে বসে থাকব না। মানুষ এখন স্বাধীন হয়েছে, তাদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছে, গণমাধ্যম তাদের স্বাধীনতা পেয়েছে, সব মানুষই স্বাধীনতা পেয়েছে। আমরা এই স্বাধীনতা রক্ষা করতে চাই। আমরা আলমডাঙ্গাকে বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয়ি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

৩ ঘন্টা আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

৩ ঘন্টা আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৫ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৭ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৭ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৮ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

১০ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

১০ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।