লগইন
আলমডাঙ্গায় বৈষম্যবিরোধি হিন্দু শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ আগস্ট, ২০২৪ | ০৬:০০ বিকাল ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বৈষম্যবিরোধি হিন্দু শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ

সারাদেশে সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, অত্যাচার ও লুটপাটের ঘটনায় ০৮ দফা দাবিতে আলমডাঙ্গায় বৈষম্যবিরোধি হিন্দু শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ করা হয়েছে। ১১ আগস্ট বিকেলে "সংখ্যালঘুদের সুরক্ষা চাই, আমরা কেন স্বাধীন নই" শ্লোগান সংবলিত ব্যানার নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ ওই বিক্ষোভ করেন। বিক্ষোভে " লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই।

" আমার ঘরে হামলা কেন জবাব চাই, জবাব দাও", এগিয়ে এসো দাপট সনাতনীদের বাঁচাতে", " রামায়নের হাতিয়ার গর্জে উঠো আরেক বার" লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে এ বিক্ষোভ করেন। আলমডাঙ্গায় বৈশ্যম্য বিরোধী হিন্দু শিক্ষার্থীরা দশ জন সদস্যের একটি সমন্বয়ক কমিটি গঠন করে উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল ডাক দেন।

উক্ত কমিটির সমন্বয়ক ইডেন মহিলা কলেজের ছাত্রী অর্পিতা রানী পাল, ছাত্র ঋত্বিক সাহা, মিঠুন কর্মকার, বর্ষণ, উৎস মজুমদার, অংকুর, সজীব ঘোষ, তনু, রন্তু কর্মকার, ধ্রুব দের নেতৃত্বে আলমডাঙ্গার হিন্দু সম্প্রদায়ের সকল শিক্ষার্থীরা এক হয়ে আলমডাঙ্গার চারতলামোড়ে শ্রী শ্রী সত্যনারায়ন মন্দিরের সামনে সারাদেশের সংখ্যালঘু ও হিন্দুদের উপর হামলা, অত্যাচার ও লুটপাটের ঘটনায় ০৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অমল কুমার বিশ্বাস, পৌর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি লিপন বিশ্বাস লিপন কুমার বিশ্বাসসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

৩ ঘন্টা আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

৩ ঘন্টা আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৫ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৭ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৭ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৮ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

১০ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

১০ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।