লগইন
আলমডাঙ্গায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ জানুয়ারী, ২০২৫ | ০৬:০০ বিকাল ৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন

আলমডাঙ্গায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন হয়েছে। ৮ জানুয়ারি বুধবার থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে এ ভ্রাম্যমান বই মেলা। প্রতিদিন দুপুর ২টা রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে ভ্রাম্যমান বই মেলার স্টোলগুলো। বিশ^সাহিত্য কেন্দ্রের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।


আলমডাঙ্গায় ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এসময় তিনি বলেন, ‘বই মানুষকে সমৃদ্ধ করে। আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে বইয়ের বিকল্প নেই। আমরাও বই পড়ে আজ এই জায়গায় এসেছি। বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম শিক্ষার্থীদের বই পড়ার উৎসাহ জোগাতে সহায়তা করছে।’


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সহকারি সম্পাদক এনামুল হক, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক আসিফ জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয়ক তৌহিদ মুসাব, আবির আনাম, কামরুল হাসান কাজল, রাকিব আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান ও মেলা পরিচালনা করেন বিশ^সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তি।


মেলায় ঢাকা থেকে আসা বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি গাড়ি থেকে অনেকগুলো র‌্যাক নামিয়ে একটি স্টল তৈরী করা হয়েছে। মেলা শেষে র‌্যাকগুলো আবার ওই গাড়িতে তুলে আরেক জায়গায় মেলা করার জন্য নিয়ে যাওয়া হবে। এছাড়াও মেলায় আলমডাঙ্গা স্থানীয় কয়েকটি স্টোল রাখা হয়েছে।


বইমেলা উদ্বোধনের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘুরে ঘুরে দেখেন। এখানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব বই ছাড়াও অন্যান্য প্রকাশনারও বই রয়েছে। এসব বই ২০ থেকে ৩০ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩২ মিনিট আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩২ মিনিট আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

১ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

২ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

২ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৪ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৪ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।