লগইন
আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি- বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ অক্টোবর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি- বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি- বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শনিবার আলমডাঙ্গা উপজেলা মঞ্চচত্তরে এ সমাবেশ অনুিষ্ঠত হয়। সম্মেলনে উপজেলা কাজী আবুল হাসনাত মোঃ শাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। বর্তমানে একটি দল ধর্মকে সামনে রেখে ধর্মকে বিতর্কিত করে রাজনীতি করতে চায়। তারা ধর্মভীরু মানুষকে ভয় দেখিয়ে, কোরআন শরীফে হাত রেখে শপথ করিয়ে, বেহেশতের আশ্বাস দিয়ে ভোট নেবার পাঁয়তারা করছে। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায়। ওলামা দলের নেতাকর্মীদের উচিত নিজেদের আচার-আচরণ ঠিক রেখে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানানো।


সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মোঃ আনোয়ার হোসেন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাহবুবুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আবু হুরাইরা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুর হাবিব সেলিম এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা।

উপজেলা ওলামা দলের সদস্য সচিব শাহ কলমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর ছাত্র দলের আহবায়ক আবুল হাসনাত বিংকু।

উপজেলা ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে কাজী আবুল হাসনাত মোঃ শাফীকে সভাপতি ও শাহ্ কলমকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সহসভাপতি আল মামুন হোসেন, মো: আব্দুল্লাহ, সোহরাব হোসেন, সেকেন্দার মোল্লা, অহর উদ্দিন, হারুন অর রশিদ, যুগ্ম র্সাধারন সম্পাদক আবু মুছা, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক রাজা হোসেন, প্রচার সম্পাদক রানা, সহপ্রচার ইলিন হোসেন, দপ্তর সম্পাদক আকরাম হোসেন, সহদপ্তর আশরাফুল হক, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, সহকোষাধ্যক্ষ হাসিবুল, ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ, সহক্রীড়া বিপ্লব হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাঈল হোসেন, সহস্বাস্থ্য বিষয়ক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, সহ সাংস্কৃতিক সাদ্দাম হোসেন, শিক্ষা সম্পাদক বিল্লাল হোসেন, ধর্ম সম্পাদক কামাল হোসেন, সহধর্ম জাহাঙ্গীর আলম, আইসিটি সম্পাদক নওয়াজ, সহ আইসিটি ইমরানসহ ৫১ সদস্য ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

১ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

১ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

২ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

২ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৩ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৪ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৪ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৬ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৬ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।