সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা
আলমডাঙ্গায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে ধৃত দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা প্রদান করেছে । মাদক রাখার দায়ে হামিদা খাতুনকে এক বছর ও মুক্তার হোসেনকে চার মাসের কারাদন্ডের আদেশ দেয় আদালত। ৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আলমডাঙ্গার বেলগাছির রথখোলা পাড়ায় অভিযান চালিয়ে মুলাম হোসেনের স্ত্রী হামিদা খাতুনকে তার বাড়ি থেকে ২ এ্যাম্পুল ব্রুপেনরফাইন ইঞ্জেকশনসহ আটক করে। তাকে ১শ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার রেজওয়ানা নাহিদ।
এরপর শহরের স্টেশনপাড়ার আক্কেল আলীর ছেলে মুক্তার আলীকে তার বসতঘর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) রেজওয়ানা নাহিদ মুক্তারকে ১শ টাকা জরিমানা ও ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালাক শরিয়ত উল্লাহ, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন, উপ-পরিদর্শক আকবার হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
৪ ঘন্টা আগে