লগইন
আলমডাঙ্গায় জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিটিম মাঠে সমাপনী দিনে চূড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলার সকল স্কুল ও মাদ্রাসাকে ৪টি সাব-জোনে ভাগ করে ফুটবল, সাঁতার, কাবাডি, ভলিবল, দাবাসহ বেশ কয়েকটি খেলার সম্পন্ন করা হয়। সমাপনী দিনে ফুটবল খেলায় বালক আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে কায়েকপাড়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে ফুটবল খেলায় বালিকা আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩-০ গোলে সেবাবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়।


বিকালে সকল প্রতিষ্ঠানের শিক্ষক ও বিজয়ী শিক্ষার্থীদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সকল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম ।

এসময় তিনি বলেন, “শিক্ষার্থীদের সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে এবং মাদকসহ সকল খারাপ প্রভাব থেকে দূরে থাকতে পারবে। শিক্ষা ও খেলাধুলা পাশাপাশি চললে মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে উঠবে। তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সবসময় শিক্ষকদের সম্মান জানাতে হবে। শিক্ষকরা পথপ্রদর্শক, তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করলে শিক্ষার্থীর চরিত্র সুন্দর হবে এবং জীবনে সফলতা অর্জন সহজ হবে।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরুল হক, আলমডাঙ্গা থানার এসআই জামাল হোসেন। ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে ইলিয়াস হোসেন, আহাদ আলী মোল্লা, আবুল কাশেম মোল্লা, ফজলুল হক শামীম, আশরাফুল ইসলাম, তাইজাল হোসেন, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, আবুল কাসেম, ফরিদুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, আব্দুল হান্নান, সিদ্দীকুর রহমান, জহির রাহান, মাহমুদুল হক খাঁন, আব্দুল হামিদ, শাখাওয়াত হোসেন, নাসির উদ্দিন, শরিফুজ্জামান লাকি, গিয়াস উদ্দিন। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনাকারী ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দীক, মহসিন কামাল, আব্দুস সালাম, আবুল হাসান, রফিকুল ইসলাম, আবু শামা, রফিকুল ইসলাম, মিরাজুল ইসলাম, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ফুটবল কোচ সোহাগ আলী।


জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ম্যাচে অপসাইড বিতর্ক ও ট্রফি ভাঙচুর: কায়েতপাড়া স্কুলের শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ:

ফুটবল খেলার শুরুতেই একটি গোল হয়। পরে দ্বিতীয় গোলকে কেন্দ্র করে কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অপসাইডের দাবি তোলে, তবে রেফারি তা মেনে নেননি। খেলার তৃতীয় গোল হওয়ার পর কায়েতপাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিপক্ষের শিক্ষার্থীদের গালমন্দের অভিযোগ এনে মাঠ ত্যাগ করে।

পরে শিক্ষকরা তাদের মাঠে ফিরে আসার অনুরোধ জানালে, তারা খেলার সময় প্রায় শেষ হওয়ার মুহূর্তে মাঠে ফিরে আসে। কিন্তু তারা মাঠে প্রবেশ করার পরপরই রেফারি খেলার শেষ বাঁশি বাজিয়ে সময় শেষের ঘোষণা দেন।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে রানার্স আপ ট্রফি নেওয়ার পর কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মাঠের মাঝখানে গিয়ে প্রকাশ্যে সেই ট্রফি ভেঙে ফেলে। এই অশোভন ও অসামাজিক আচরণের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

১ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

১ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

২ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

২ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৩ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৪ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৪ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৬ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৬ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।