সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ২ প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করেছে। একই সময় মাছবাজার সংলগ্ন একদর লুক আপ গার্মেন্টসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্য নির্ধারন করায় সতর্ক করা হয়েছে। ২ এপ্রিল রবিবার দুপুরে ভোক্তাধিকার অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, শহরের জুতাপট্টির সৌখিন কসমেটিসের স্বত্তাধিকারি আলমগীর হোসেন তার দোকানে মেয়াদোত্তীর্ণ, নি¤œমান ও অবৈধ বিদেশী পণ্য রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তার দোকান থেকে অখ্যাত কোম্পানির পন্য ও মেয়াদোত্তীর্ণ জব্দ করে তা ধংস করা হয়। একই সময় সততা স্টোরের মালিক তিতাসকে বিদেশী স্কীকারযুক্ত রাখার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান অভিযানে মাছ বাজার সংলগ্ন লুক আপ গার্মেন্টসের বিদেশী পোশাকের ক্রয় ভাউসার দেখাতে না পারায় মালিককে ওই ভাউসার দেখাতে সময় বেধে দেওয়া হয়েছে। এছাড়াও শহরের বেশ কিছু প্রতিষ্ঠানে অতিরিক্ত মূল্য নির্ধারন করায় সতর্ক করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, মুদি মনোহারি সমিতির সাধারন সম্পাদক আলা উদ্দিন, গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ বাবলু, আলমডাঙ্গা থানার এসআই সমীর চন্দ্রসহ সঙ্গীয় ফোর্স।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
৪ ঘন্টা আগে