লগইন
আলমডাঙ্গায় গাঁজা ও চোলাই মদসহ  ৫ জন আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ মে, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় গাঁজা ও চোলাই মদসহ ৫ জন আটক

আলমডাঙ্গা থানা ও ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ১১ মে বৃহস্পতিবার রাতে হারদী মীর শামসুদ্দিন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে দুই জনকে গাঁজাসহ ও ঘোলদাড়ি মধুপুর গ্রাম থেকে তিন জনকে চোলাই মদসহ আটক করা হয়।


জানাগেছে, উপজেলার ওসমানপুর গ্রামের মৃত অমূল্য মোল্লার ছেলে আজিজুল হক ঝন্টু মোল্লা(৫০) ও পাঁচকমলাপুর গ্রামের মৃত কুরবান আলীর ছেলে বশির উদ্দিন(৪৭) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

তারা বিভিন্ন এলাকা থেকে মাদক নিয়ে এসে এলাকায় বিক্রয় করে। ১১ মে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সঞ্জিত সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করে। আটকের পর তাদের নিকট থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


অপর দিকে একই রাতে ঘোলদাড়ি ক্যাম্পের ইনচার্জ এসআই তারিফুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মধুপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক চৌধুরীর পুকুর পাড়ে অভিযান চালায়। এসময় দেশী তৈরী ১৫ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করে। এলাকাবাসি জানায় আটককৃত মধুপুর গ্রামের মৃত লোকসার মন্ডলের ছেলে লাল্টু(৪১), একই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক(৪৫) ও ডাউকি গ্রামের মৃত আফসার মন্ডলের ছেলে ইখলাস মন্ডল(৫০) চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

৪৫ মিনিট আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

৪৬ মিনিট আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

১ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৩ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৩ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৬ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।