সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী দর্শনা সুজায়েতপুরের জাহাঙ্গীরকে আটক করেছে। ২৪ এপ্রিল দিনগত রাত ১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার এক্সচেঞ্জপাড়া থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়।
জানাগেছে, দর্শনা থানা এলাকার সুজায়েতপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জাহাঙ্গীর আলম(৩৪) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে। সে দর্শনা এলাকা থেকে মাদক দ্রব্য গাঁজা নিয়ে জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে। ২৪ এপ্রিল রাতে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে পৌরসভার এক্সচেঞ্জপাড়ার সোহাগ মোড়ে গাঁজা বিক্রয় হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জিত সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
৪ ঘন্টা আগে