সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় গাঁজাসহ ঝিনাইদাহের গাঁজা ব্যবসায়ী আটক
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ ঝিনাইদহ আদর্শপাড়ার মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে আটক করেছে। ১৯ এপ্রিল বুধবার বেলা দুপুরে পৌর এলাকার হাজী মোড় থেকে তাকে ৪শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
জানাগেছে, ঝিনাইদাহ আদর্শপাড়ার আনসার মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক(৪১) দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা করে। সে ঝিনাইদাহসহ আশপাশ উপজেলায় গাঁজা পাইকারি বিক্রয় করে বেড়ায়। ১৯ এপ্রিল বুধবার দুপুরে আলমডাঙ্গা থানার এসআই ইউসুফ আলী, এএসআই জিয়াউর রহমান ও এএসআই রওশন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ কৌশলে তাকে আটক করে। আটকের পর তাকে তল্লাশি করে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
৪ ঘন্টা আগে