লগইন
আলমডাঙ্গায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার কর্তৃক ২ সাংবাদিক লাঞ্ছিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ মে, ২০২৪ | ০৬:০০ বিকাল ১১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার কর্তৃক ২ সাংবাদিক লাঞ্ছিত


আলমডাঙ্গায় সমতল ভূমিতে আনারস চাষের সাফল্যের প্রতিবেদন করতে গিয়ে আলমডাঙ্গার গাংনীতে দুই সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। কেন তার অনুমতি না নিয়ে তার কর্মএলাকায় প্রতিবেদনে তৈরি করতে এসেছে এ অভিযোগ তুলে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম তাদেরকে লাঞ্চিত করেন বলে অভিযোগ উঠেছে।


বৃহস্পতিবার( ৯মে) বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের বড় গাংনী গ্রামের আব্দুর রাজ্জাকের আনারস বাগানে নিউজ করতে গেলে এ ঘটনা ঘটে।


লাঞ্চিত ২ সাংবাদিক হলেন, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক যুগ-যুগান্তর পত্রিকা ও ঢাকা রিপোর্ট ২৪ এর উপজেলা প্রতিনিধি ও আল-আমিন হোসেন ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার গাংনী ইউনিয়ন প্রতিনিধি চঞ্চল হোসেন।


জানা গেছে,গত ৫ই মে উপজেলা কৃষি মেলায় প্রদর্শনী স্টলে আনারস দেখে কৃষক আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করে প্রতিবেদন করতে গেলে হঠাৎ ওই এলাকায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম সাংবাদিককে দেখে অশালীন কথাবার্তা বলতে থাকেন। এক পর্যায়ে সাংবাদিকের কাজে বাধা সৃষ্টি করে এবং তার অনুমতিবিহীন নিউজ করতে আসায় সংশ্লিষ্ট কৃষকের সামনে অপদস্থ করে।


জানা যায় এই ঘটনার নেপথ্যেই রয়েছেন চাঞ্চল্যকর তথ্য। বড়গাংনী গ্রামের বিল্লাল হোসেন এবং রিপন হোসেন নামের এক কৃষক বলেন আমাদের গ্রামে গুটিকয়েক কৃষকের সাথে এখানে কর্মরত মাঠকর্মীর সহযোগীতা করে। আমাদের কোন পরামর্শ বা কোন সহযোগীতা করেন না।


এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন বলেন, নিউজ করতে গেলে মাঠকর্মীর অনুমতি নিতে হবে এমন কোন নিয়ম নাই।সাংবাদিককে যেহেতু লাঞ্ছিত করেছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলেন।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি অফিসারের বরাবর আল আমিন হোসেন একটি লিখিত অভিযোগ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

৩০ মিনিট আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

৩০ মিনিট আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

২ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৪ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৪ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৫ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৭ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৭ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।