লগইন
আলমডাঙ্গায় ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও সদস্যগণের প্রশিক্ষণ উ‌দ্বোধন কর‌লেন জেলা প্রশাসক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জুন, ২০২৩ | ০৬:০০ বিকাল ৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও সদস্যগণের প্রশিক্ষণ উ‌দ্বোধন কর‌লেন জেলা প্রশাসক

আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব ও সদস্যগণের ৩ দিনের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রক্ষিণের উদ্বোধন করা হয়ছে। ৩ জুন শনিবার সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খাঁন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খাঁন বলেন, স্থানীয় পর্যায়ে জন-প্রতিনিধিদের বিভিন্ন কর্মকান্ড সঠিকভাবে পালন করতে হবে। দেশ এখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, সরকার অক্লান্ত পরিশ্রম করছে, দেশকে এগিয়ে নিতে। সরকারের সাথে তাল মিলিয়ে আপনাদেরকেও দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যদের সরকারের নির্দেশনা অনুযায়ী করণীয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন।


উদ্বোধন অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন এনআইএলজি আবু ইখতিয়ার হাসেমী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, তাফসির আহমেদ মল্লিক লাল, মিনাজ উদ্দিন, এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার, আলহাজ শেখ আশাদুল হক মিকা, তরিকুল ইসলাম, হাসানুজ্জান সরোয়ার। এ সময় উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের সদস্য ও সচিবরা উপস্থিত ছিলেন।


প্রশিক্ষনে ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যগন অংশ গ্রহন করেন। ৭ টি ইউনিয়ন পরিষদের স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের বিভিন্ন উন্নয়ন-মূলক কর্মকান্ড জনগনের মাঝে পৌঁছে দেবার লক্ষ্যে চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যদের নিয়ে ৩ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এর সহযোগীতায় তিনদিনের এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।


এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২২ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

১ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

১ ঘন্টা আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

১ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৪ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৭ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।