লগইন
আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ জানুয়ারী, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ

আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ২৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান কার্যালয় আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের আগে সকল আনুষ্ঠানিকতা শেষে ১০টায় আফিয়া নূর ফাউন্ডেশনের ওয়েবসাইট www.acs-edu.com প্রকাশ করা হয়।

গত ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টার থেকে ১২টা পর্যন্ত আলমডাঙ্গা সরকারি কলেজে আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার ৪৮ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৯ম শ্রেনীর ৭ শ ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।

আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ২৩, প্রথম গ্রেড ২৬, সাধারন গ্রেড ৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আফিয়া নূর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান সাবেক মৎস্য কর্মকর্তা খোন্দকার শহিদুর রহমান জীবনের সভাপতিত্বে ফলাফল প্রকাশ করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু। এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব ও কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান, আলমডাঙ্গা একাডেমি (আল ইকরা একাডেমির) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, আলমডাঙ্গা আল আরাফা প্রাইভেট হাসপাতালের সত্ত¡াধিকারী সিরাজুল ইসলাম প্রমুখ।


উল্লেখ্য, চার বছর বয়সী আফিয়া নূর ছিলেন শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপুর দুই সন্তানের মধ্যে ছোট। আফিয়া নূর ছিল পরিবারের সকলের আদরের। ২০২৩ সালের ২৯ নভেম্বর দুপুরে বাড়ির পাশে একটি দুর্ঘটনা মারা যায় আফিয়া নূর।


আফিয়া নূরের নামেই তার পিতায় শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু আফিয়া নূর ফাউন্ডেশন করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

৫৪ মিনিট আগে
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

৫৫ মিনিট আগে
ঝিনাইদহে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

২ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

৩ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

৪ ঘন্টা আগে
১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

আটক ২

৪ ঘন্টা আগে
আটক ২

কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক

৫ ঘন্টা আগে
কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক

ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি

৫ ঘন্টা আগে
ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।