লগইন
আলমডাঙ্গায় আন্তর্জাতিক পডিয়াট্রি ডে উপলক্ষে  ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেমিনার অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ অক্টোবর, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৭১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় আন্তর্জাতিক পডিয়াট্রি ডে উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক পডিয়াট্রি ডে উপলক্ষে আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বুধবার সকালে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির আয়োজনে আব্দুল হামিদ ডায়াবেটিক ফুট কেয়ার ইউনিটে ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক পডিয়াট্রি ডে উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাপত্র প্রদান করেন ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং ডা. আদনীন নাহার মৌনালী।

এসময় ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, আন্তর্জাতিক পডিয়াট্রি ডে উপলক্ষে আমরা মূলত পায়ের যত্ন, ডায়াবেটিক ফুট কেয়ার এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এই ক্যাম্পের আয়োজন করেছি। মানুষ সাধারণত পায়ের সমস্যাকে তুচ্ছ মনে করে, কিন্তু অনেক সময় এ ধরনের ছোট সমস্যা থেকেই বড় জটিলতা তৈরি হয়। বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দিয়ে আমরা চাই মানুষ যেন নিজেদের স্বাস্থ্য সচেতনতা আরও বাড়ায়। তিনি আরও বলেন, ডায়াবেটিস আক্রান্তদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবহেলা করলে তা সংক্রমণ ও অঙ্গহানির ঝুঁকি বাড়ায়। সচেতনতা ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই ঝুঁকি এড়ানো সম্ভব।

ডা. আদনীন নাহার মৌনালী বলেন, আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সের অনেক মানুষ এসেছেন, বিশেষ করে ডায়াবেটিস ও পায়ের ব্যথাজনিত রোগীরা। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দিয়েছি। ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যেতে চাই, যাতে সাধারণ মানুষ সহজেই চিকিৎসা পেতে পারে।

আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির প্রচার সম্পাদক শরিফুল ইসলাম বলেন, “আন্তর্জাতিক পডিয়াট্রি ডে উপলক্ষে আমরা মূলত পায়ের যত্ন, ডায়াবেটিক ফুট কেয়ার এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এই ক্যাম্পের আয়োজন করেছি। এই প্রথম আলমডাঙ্গায় এ ধরণের আয়োজন করা হয়েছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করি প্রতি বছর আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির মাধ্যমে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, পায়ের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে যাতে ডায়াবেটিস রোগীরা পায়ের জটিলতা সম্পর্কে সচেতন হতে পারেন।

বিকালে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডায়াবেটিক কনসালটেন্ট ও ফুট সার্জন ডা মো আব্দুল্লাহ আল মামুন, সন্মানিত অতিথি হিসাবে ছিলেন ডা আদনীন নাহার মৌনালী। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো নাজমুল হক শাওন, বাংলাদেশ মানবাধিকার কমিশনে আলমডাঙ্গা শাখার সভাপতি মো আল আমিন, যুব ফোরাম খুলনা বিভাগীয় সভাপতি মো আসাদুজ্জামান লিমন, বি আর এম পি সভাপতি মো জিনারুল ইসলাম বিশ্বাস, প্রাথমিক স্বাস্থ্যকর্মীআবু জাফর, সিরাজুল ইসলাম, ইমন হুসাইন, আহাদ, আব্দুল খালেক, সামারুল ইসলাম, আতিয়ার রহমান, রেজাউল, আব্দুস সামাদ, ইয়াসিন রাহাত, আজিজুল হক, সাইফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

১ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

১ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

২ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

২ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৩ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৪ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৪ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৬ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৬ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।