লগইন
আলমডাঙ্গায় অস্ত্র ও হত্যা মামলার আসামী লাল চাঁদ গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ জানুয়ারী, ২০২৫ | ০৬:০০ বিকাল ৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় অস্ত্র ও হত্যা মামলার আসামী লাল চাঁদ গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশের সফল অভিযানে বাপ- বেটা বাহিনির সক্রীয় সদস্য হরিনাকুন্ড থানার ত্রাস হত্যা মামলার আসামী লাল চাঁদকে গ্রেফতার করেছে। ইতোপূর্বে গত ১৬ জানুয়ারি বাপ- বেটা বাহিনির বেটা শামীম মালিথাকে একটি দেশীয় ওয়ান শুটার গান ও গুলিসহ আটক করে পুলিশ। ওই মামলার এজাহার নামীয় আসামী লাল চাঁদ। গত ২৬ জানুয়ারি রবিবার রাতে অভিযান চালিয়ে ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ড থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ।


গ্রেফতার লাল চাঁদ অস্ত্র মামলার এজাহার নামীয় আসামী ও ঝিলাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার ফতেপুর গ্রামের মিনাজ উদ্দীনের ছেলে। লাল চাঁদ হরিনাকুন্ড থানার শুড়া গ্রামের পূর্বপাড়ার গোলাম রসূল ওরফে নান্টু মিয়ার ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য কামরুজ্জামান জোয়ার্দ্দার শামীম (৫৩)হত্যা মামলার চার্জশিট ভূক্ত ১০ নং আসামী। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও ডাকাতিও অভিযোগও রয়েছে।


২০২৩ সালের নভেম্বর মাসের ২৩ তারিখে শুড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য কামরুজ্জামান জোয়ার্দ্দার শামীমকে গ্রামের বাঁশের সাকো পার করে নিয়ে পার্বতীপুর গ্রামের একটি মেহগনি বাগানে গুলি করে হত্যা করে। পরে নিহতের স্ত্রী পাপিয়া খাতুন বাদী হয়ে হরিনাকুন্ড থানায় মামলা দায়ের করেন। ওই মামলার চার্জশিট ভূক্ত ১০ আসামী লাল চাঁদ।

পুলিশ ও এলাকাসূত্রে জানা যায়, তিওরবিলা গ্রামের আলাল মালিথার ছেলে সাঈদ মালিথা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। গত ২০২০ সালে ঝিনাইদহ র‌্যাব-৬ তাকে অস্ত্রসহ আটক করে। সে সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাপাতি উদ্ধার করা হয়। সেই মামলায় তিনি জেলে ছিলেন। গত কয়েক মাস পূর্বে জামিনে জেলমুক্ত হয়ে বাড়ি ফেরেন।


এলাকায় অভিযোগ উঠে সাঈদ মালিথা বাড়ি ফিরে নিজের ছেলে শামিম মালিথাকে সাথে নিয়ে গ্যাং গ্রæপ সৃষ্টি করেন। এলাকার অনেকেই এ গ্যাং গ্রæপেকে বাপ- বেটা বাহিনি বলে মন্তব্য করতেন। এ গ্রæপে আলমডাঙ্গা ও হরিনাকন্ড এলাকার ১০/১২ যুবক জড়িত বলেও জানা যায়। চাঁদাবাজিও নানা সন্ত্রাসীমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ উঠলে পুলিশ তাদের আটক করতে মরিয়া হয়ে উঠে। সম্প্রতি বাপ- বেটা বাহিনি পার্শ্ববর্তী রায়সা গ্রামের সিতাবিতা বিলের দুই মাছ খামারে গিয়ে চড়াও হয়। এক খামারে ২ লাখ ও অন্য একটি খামারে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। তাছাড়া রামদিয়া বাওড়ে গিয়ে মোটা অংকের অর্থ দাবি করে। নৈশ্য প্রহরীদের মারধর করে। হরিনাকুন্ড ফতেপুর গ্রামের রাস্তার কাজ চাঁদার দাবীতে বন্ধ করে দেয়।


এ সংবাদ জেনে যায় পুলিশ। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে তিওরবিলা ফাঁড়ি পুলিশে এসআই সুকান্ত, আলমডাঙ্গা থানার এসআই কাজী সামসুল আলম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে নিজ গ্রাম থেকেই আটক করে গ্যাং গ্রæপের শীর্ষ নেতার ছেলে শামিম মালিথাকে। এ সময় তার নিকট থেকে গুলি ও একটি দেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাহিনির অন্যান্যরা পালিয়ে যায়।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই কাজী সামসুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হরিনাকন্ডু এলাকা থেকে লাল চাঁদকে গ্রেফতার করে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, যে কোন মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চরমপন্থী কিংবা চাঁদাবাজকে আটক করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৪২ মিনিট আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৪২ মিনিট আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

১ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

২ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

২ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৪ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৪ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।