লগইন
আলমডাঙ্গায় অবৈধ স্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বারের ধাক্কায় বৃদ্ধ নিহত: আহত একই পরিবারের ৪ জন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ এপ্রিল, ২০২৩ | ০৬:০০ বিকাল ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় অবৈধ স্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বারের ধাক্কায় বৃদ্ধ নিহত: আহত একই পরিবারের ৪ জন


আলমডাঙ্গায় অবৈধ স্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বারের ধাক্কায় ব্যাটারি ইজিবাইক উল্টে ছানোয়ার হোসেন নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছে একই পরিবারের ৪জন।


নিহত বৃদ্ধ সানোয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।


২৮ এপ্রিল বিকেলে চুয়াডাঙ্গা -কুষ্টিয়া আন্তঃজেলা সড়কের কালিদাসপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের নামক মাঠে এ ঘটনা ঘটে। আহত চার জনের মধ্যে দুজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে আর দুজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।


পরিবার সুত্রেজানা যায়, নিহত বৃদ্ধ সানোয়ার হোসেন ২৮ এপ্রিল সকালে বৌমা, নাতি-নাতনীদের নিয়ে ভাতিজার ইজিবাইকে কুষ্টিয়া কুমারখালী গিয়েছিলেন ভাইয়ের মেয়ের শ্বশুরবাড়ি নিমন্ত্রণ খেতে। দুপুরে খাওয়া-দাওয়ার পর বাড়ি ফিরে আসছিলেন। বিকেলে তাদের ইজিবাইক বাড়ির কাছাকাছি নওদাপাড়া নামক স্থানে পৌঁছলে সামনে থেকে বেপরোয়া গতিতে ছুটে যাওয়া স্যালো চালিত লাটাহাম্বারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক রোডের উপর উল্টে গিয়ে বৃদ্ধ সানোয়ার হোসেন (৭০) রক্তাক্ত জখম হন। অজ্ঞান অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এসময় আহত হয়েছেন নিহত সানোয়ার হোসেনের ছেলে মজনুর স্ত্রী ফরিদা খাতুন(৪০), মজনুর ছেলে সাধন(১০) ও মেয়ে বিউটি খাতুন(২০), ইজিবাইক চালক আসাননগর গ্রামের আকমাল হোসেনের ছেলে রেফাউল হক(৪৫)। প্রাথমিক চিকিৎসা নিয়ে আহত ফরিদা ও ইজিবাইক চালক রেফাউল বাড়ি ফিরলেও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ছানোয়ারের নাতি ছেলে সাধন ওনাতনি বিউটি। ঘাতক চালক কামালপুর গ্রামের মজিবার রহমানের ছেলে রাকিব বলে জানা যায়। সে পালিয়ে গেলেও লাটাহাম্বারটিকে পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।


আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান ঘটনাস্থল থেকে লাটাহাম্বার উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


নিহত সানোয়ার হোসেনের ৭ সন্তান। এ রিপোর্ট লেখাবধি ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে পৌঁছেনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

৪০ মিনিট আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

৪০ মিনিট আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

১ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৩ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৩ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৬ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।