লগইন
আলমডাঙ্গায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা: প্রয়াত শিক্ষকদের স্মরণে আবেগঘন পরিবেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ নভেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা: প্রয়াত শিক্ষকদের স্মরণে আবেগঘন পরিবেশ

আলমডাঙ্গার বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে এক আবেগঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্মরণ করা হয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মরহুম শাফায়েত উল ইসলামসহ প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক(এজিএম) আব্দুল খালেক। এসময় তিনি বলেন, একজন শিক্ষক শুধু জ্ঞান দেন না, তিনি সমাজ গড়ার কারিগর। তাঁদের শ্রম ও অবদানের কারণেই আজ আমাদের প্রজন্ম সুশিক্ষায় আলোকিত। শিক্ষক সম্মানই সমাজের মর্যাদার প্রতীক। তিনি আরও বলেন, বর্তমান যুগে শিক্ষার মান উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন আয়োজন শুধু শিক্ষক নয়, শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করে সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে। এই ধরণের সম্মাননা অনুষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, হারদী এম.এস. জোহা কলেজের সহকারী অধ্যাপক ড. একেএম আব্দুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য জাফর ইকবাল রাজা ও সহকারী প্রধান শিক্ষক রোকনুজ্জামান।

সহকারী শিক্ষক কাউছার আহমেদের উপস্থাপনায় ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মুসফিকুর রহমান, মোখলেছুর রহমান, সিনিয়র শিক্ষক আইয়ুব আলী, মাওলানা মনিরুজ্জামান, ইউনিয়ন জামায়াতের আমীর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজিবুর রহমান প্রমুখ।

পরে অবসরপ্রাপ্ত শিক্ষক মুসফিকুর রহমান, মোখলেছুর রহমান, মাওলানা মনিরুজ্জামান, ফরিদা পারভীন ও আব্দুল জলিলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রয়াত শিক্ষক মরহুম শাফায়েত উল ইসলাম, শাহাজ উদ্দিন আহমেদ, মহিউদ্দিন আহম্মেদ, আমজাদ আলী, এনামুল হক, সোহরাব হোসেন, ইছাহক আলী, হাফিজুর রহমান ও মীর হোসেনের মরনোত্তর সম্মাননা ক্রেস্ট তাঁদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

১ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

১ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

২ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

২ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৩ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৪ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৪ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৬ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৬ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।