লগইন
আলমডাঙ্গায় অনুমোদনবিহীন ফিড বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জুলাই, ২০২৪ | ০৬:০০ বিকাল ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় অনুমোদনবিহীন ফিড বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় প্রাণীসম্পদ অধিদপ্তরের অনুমোদনবিহীন ম্যাজিক ফিড বিক্রয় করার অপরাধে হাটবোয়ালিয়ার সুমন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ১১ জুলাই আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভুমি আশীষ কুমার বসু ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

জানাগেছে, উপজেলার কেশবপুর গ্রামের মৃত রফাল মন্ডলের ছেলে একত আলীর(৪৩) হাটবোয়ালিয়া মিলবাজারে সুমন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটিতে মাছের খাদ্য, পোল্ট্রি মুরগির খাদ্য ও গো-খাদ্য বিক্রয় করেন একত আলী। বেশ কিছুদিন ধরে তিনি প্রাণীসম্পদ অধিদপ্তরের অনুমোদনবিহীন সততা ফিড ইন্ডাষ্ট্রিজের তৈরিকৃত ম্যাজিক ফিড বিক্রয় করে আসছিলেন।

অনুমোদন বিহীন ফিড বিক্রয়ের বিষয়টি জানার জন্য উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি হাটবোয়ায়িলা মিলবাজারের সুমন এন্টারপ্রাইজে গিয়ে এর সত্যতা পান। তিনি উপজেলা সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসুর নিকট অভিযোগ করেন।

উপজেলা সহকারি কমিশনার ভুমি আশীষ কুমার বসু তৎক্ষণাৎ হাটবোয়ালিয়া মিলবাজারে সুমন এন্টাপ্রাইজে উপস্থিত হন। ঘটনার সত্যতা পেয়ে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় একত আলীকে এ ধরণের পন্য বিক্রয় না করা জন্য সতর্ক করে দেন। ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রাণী সম্প্রসারন কর্মকর্তা ডা. এ.এন.এম মোস্তাকিন মুকুট, আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশের টুআইসি আমিনুর ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

৩ ঘন্টা আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

৩ ঘন্টা আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৫ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৭ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৭ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৮ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

১০ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

১০ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।