লগইন
আলমডাঙ্গার শিশুকন্য মাইশার মৃত্যু বিদ্যুত স্পৃষ্ট না: শ্বাসরোধ করে হত্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ মে, ২০২৪ | ০৬:০০ বিকাল ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার শিশুকন্য মাইশার মৃত্যু বিদ্যুত স্পৃষ্ট না: শ্বাসরোধ করে হত্যা


চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ভোগাইল বগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ৭ বছরের শিশুকন্য মাইশার বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া মা আরিজ ওই রিপোর্ট প্রদান করেন। নিহত মাইশার নানা শহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে গত ৩ মে তিনি হত্যা মামলা দায়ের করেন।


জানাগেছে, গত ২৯ ফেব্রুয়ারি সকালে আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামের মাইশা খাতুন (৭) নামে বিদ্যুৎ স্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। মোবাইল চার্জার নিয়ে খেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাইশা খাতুন ভোগাইল বগাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। একই গ্রামের শহিদুল ইসলামের নাতনী। মা-বাবার বিয়ে বিচ্ছেদ হলে মায়ের সাথে মাইশা নানা বাড়িতেই অবস্থান করতো।


মাইশা খাতুন মিরপুর উপজেলার আসাননগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। এ ঘটনায় প্রাথমিকভাবে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।


পরিবার ও প্রতিবেশিদের নিকট থেকে ঘটনার দিন এমন তথ্য পাওয়া যায়।


ময়না তদন্ত রিপোর্ট আসার পর মাইশার নানা হত্যা মামলার এজাহারে উল্লেখ করেছেন যে, ২৯ ফেব্রæয়ারি সকালে মাইশার নানা, নানি ও মামা পান বরোজে কাজ করতে যান। সকালে তার মা রান্না করতে ছিলেন। এক সময় ঘরে গিয়ে দেখতে পান যে মাইশা মেঝেতে পড়ে আছে। তার গলায় মোবাইল চার্জারের তার জড়ানো। এটা দেখে প্রাথমিকভ ভাবে ধারণা করা হয় যে বিদ্যুৎ স্পষ্ট হয়ে হয়তো শিশুকন্যা মাইশার মৃত্যু হয়েছে।


মাইশা হত্যা মামলার তদন্তকারী কর্মকতা এসআই বিকাশ চন্দ্র জানান, ময়না তদন্ত রিপোর্টে মাইশা বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়নি। তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে বলে ডাক্তার রিপোর্ট প্রদান করেছে। মাইশার নানা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। হত্যাকারীকে সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

৩১ মিনিট আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

৩১ মিনিট আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

২ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৪ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৪ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৫ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৭ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৭ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।