লগইন
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ‘ঝিনাইদহ লিফ রিজন‘ বনায়ন প্রকল্প এর সহযোগিতায় বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচী পালন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ জুন, ২০২৪ | ০৬:০০ বিকাল ৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ‘ঝিনাইদহ লিফ রিজন‘ বনায়ন প্রকল্প এর সহযোগিতায় বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচী পালন


মুন্সিগঞ্জ প্রতিনিধি: 'বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ' জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এই প্রাতিপাদ্যকে সামনে রেখে "ঝিনাইদহ লিফ রিজন" বনায়ন প্রকল্প এর সহযোগিতায় সবুজ বাংলাদেশ বিনির্মানের লক্ষে এ বছরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচী ২০২৪ পালন করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ছোটপুটিমারী ডাকমারি সড়ক থেকে গড়গড়ি সড়কের দুধারে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।


উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান শিলন, উপস্থিত ছিলেন বি এ টি বি এসিস্ট্যান্ট লিফ অফিসার সারোয়ার আলম এবং তিয়াস সাহা, মাঠ কর্মী শাহজাহান,সাংবাদিক অনিক সাইফুল সহ বৃন্দ এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও চাষী বৃন্দ। বনায়ন প্রকল্প ১৯৮০ সাল থেকে যাত্রা শুরু করে এখন পর্যন্ত ১২ কোটির ও অধিক বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ ও রোপণ করে চলেছে।

প্রকল্পটি প্রতিবছরে ৫০ লাখেরও বেশি চারা উত্তোলন ও বিতরণ করে। বিভিন্ন জাতের চারার মধ্যে ঔষধি ৭ লাখ, ফলজ ১০ লাখ এবং বনজ ৩৪ লাখ চারা রয়েছে। এই বছর ঝিনাইদহ লিফ রিজওনে সাড়ে ৩ লাখেরও বেশি চারা বিতরণ করা হবে তারমধ্যে চুয়াডাঙ্গা জেলাতে দেড় লাখেরও বেশি চারা বিতরণ করা হবে। উল্লেখ্য চারার জাত সমূহ হচ্ছে মেহগনি,হরতকি, বহেরা,লেবু,তাল,আম কাঠাল। তারই স্বীকৃত স্বরূপ বনায়ন প্রকল্প এখন পর্যন্ত ৭ বার জাতীয় ও একাধিক বার আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করেছে।

বনায়নের এই সাফল্যের পিছে আছে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়,পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অনুপ্রেরণা ও সহযোগিতা। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ও বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষ রোপণের উপর জোর দিতে বলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১ ঘন্টা আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

১ ঘন্টা আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৩ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৫ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৫ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৬ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৬ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৮ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৮ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।