লগইন
আলমডাঙ্গার জেহালা  ইউ‌পি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও পুত্তলিকা দাহ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ২৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
আলমডাঙ্গার জেহালা ইউ‌পি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও পুত্তলিকা দাহ



স্টাফ রি‌পোর্টার : আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকনের বিরুদ্ধে চাল ও বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে বিচারের দাবিতে মানববন্ধন ও আমিনুল হক রোকনের পুত্তলিকা দাহ করেছে জেহালা ইউনিয়নবাসী। ১৬ আগস্ট রোববার বিকাল ৪টার দিকে মুন্সিগঞ্জ বাজারে এ মানববন্ধন ও পুত্তলিকা দাহ করে। মুন্সিগঞ্জ বাজারের প্রধান সড়কের দু'পাশে এলাকাবাসী বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে বিচারের দাবি তুলতে থাকে তারা।

জানা গেছে, গতকাল রোববার বিকাল ৪টার দিকে মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকনের বিরুদ্ধে ভিজিডি কার্ডের ১০৬ জনের চাল আত্মসাত ও বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে জেহালা ইউনিয়ন বাসী। এলাকাবাসী মানববন্ধনে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে মুন্সিগঞ্জ বাজারের প্রধান সড়কের দু'পাশে দাঁড়িয়ে বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এসময় বক্তারা বলেন আমিনুল হক রোকন শুধু ভিজিডি কার্ডের চাল আত্মসাৎ করেনি। এছাড়া জেহালা ইউনিয়ন পরিষদের পুরানো ভবনের ছাদ ঢালাই, মাদারহুদা গ্রামের ঈদগাহ ময়দানে মাটি ভরাট, স্কুলের বেঞ্চ, ড্রেন নির্মাণ, বিভিন্ন রাস্তায় এডিবি, এলজিএসপি প্রকল্প দেখিয়ে কাজ না করে টাকা উঠিয়ে নিয়েছে। এছাড়া দীর্ঘ দশ বছরের সমস্ত প্রকল্পের সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা না নিলে আরো বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।


উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান, সহ-সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার, জেলা শ্রমিকলীগ নেতা ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, আওয়ামী লীগ নেতা সাহিদুল হক, মায়া খাতুন, রুবিনা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলেফ মেম্বার, ফজলুল হক, খাইবার আলী, ফয়েজ উদ্দিন, নাসির উদ্দিন কৃষকলীগ নেতা কুতুবউদ্দিন, নয়ন প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

৭ মিনিট আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

১ ঘন্টা আগে
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

১ ঘন্টা আগে
কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

৪ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

৫ ঘন্টা আগে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

৫ ঘন্টা আগে
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

৬ ঘন্টা আগে
হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

১১ ঘন্টা আগে
ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।