লগইন
আলমডাঙ্গার জগন্নাথপুর গ্রামে বৃদ্ধ মহিলার দেড় শতাধিক ঔলগাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ জুন, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার জগন্নাথপুর গ্রামে বৃদ্ধ মহিলার দেড় শতাধিক ঔলগাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা

আলমডাঙ্গার জগন্নাথপুর গ্রামের গাংপাড়ায় বৃদ্ধা জরিনা খাতুনের দেড় শতাধিক ঔলগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ইয়ামিন আলী ও নূর ইসলামের বিরুদ্ধে। গত ৭ জুন শনিবার দিনগত রাতের যে কোন সময় ঔল বাগানে ঢুকে দেড়শতাধিক গাছ কেটে দিয়েছে। ৮ জুন সকালে বৃদ্ধা নারী জরিনা খাতুন তার ঔল বাগানের সব চেয়ে ভাল গাছ গুলো কাটা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশও ঘটনাস্থল পুরিদর্শন করেছেন।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর গ্রামের জগন্নাথপুর গ্রামের গাংপাড়ার মৃত মুনতাজ আলী স্ত্রী জরিনা খাতুন (৭০) দর্জির কাজ করে সংসার চালায়। এক মেয়ে এক ছেলে রেখে স্বামী মারা যায়। স্বামীর মৃত্যুর কয়েক বছর পর একমাত্র ছেলে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। একমাত্র মেয়েকে নিয়ে বাড়ির সাথে বেশ কয়েক শতক জমিতে সবজি, ঔল, ঘাস, চাষ করে। জরিনা খাতুনের জমির পাশে একই গ্রামের মৃত আজেহার ডাক্তারের ছেলে ইয়ামিন ও মৃত ভাদু সর্দ্দারের ছেলে নুর ইসলামের বাগান রয়েছে। বাগানে বিভিন্ন প্রকার গাছ আছে। প্রায় দুই বছর আগে ইয়ামিনের বাগানের একটি কদম গাছে ডাল ভাঙ্গাকে কেন্দ্র করে জরিনা খাতুনের সাথে বাকবিতান্ড হয়। তারই জেরধরে ঔলগাছ কেটে দিয়ে বলে দাবী করেছেন জরিনা খাতুন ও তার মেয়ে আকলিমা খাতুন। এবিষয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ে করেছেন।
বৃদ্ধা জরিনা খাতুন জানান, প্রতিটি ঔল ৩ থেকে ৪ কেজি করে লাগানো। ঔল তুলার সময় হলে প্রতি গাছে ৮ থেকে ১০ কেজি ঔল হবে। আমাদের এই গাছ গুলো কেটে দিয়ে প্রায় ১ লাখ টাকা ক্ষতি করেছে। এ কথা বলতে বলতে জরিনা খাতুন ও মেয়ে আকলিমা খাতুুুুুুুুুুুুুুুুুুন কান্নায় ভেঙ্গে পড়েন। আমার কোন বিটা নেই । যার জন্য আমার এই ক্ষতি হলো। এর বিচার আইন করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

৪০ মিনিট আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

৪১ মিনিট আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

১ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

১ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

২ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৩ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৩ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৫ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৫ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।