সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মাদকসহ গ্রেফতার ৩ জন
আলমডাঙ্গা আলমডাঙ্গার জামজামি ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে। ৬ অক্টোবর বিকেলে মধুপুর মোচাইসাহর মাজারের পাশের বাগান থেকে তাদেরকে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করা হয়।
জানাগেছে, উপজেলার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের মোচাইসাহর মাজারের পাশের বাঁশ বাগানে অবৈধ মাদক দ্রব্য কেনাবেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জামজামি ক্যাম্পে কর্মরত এসআই শরিয়তুল্লাহ ভূঁইয়া, এএসআই তরিকুল ও এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।
অভিযানে ঝিনাইদাহ হরিনাকুন্ড উপজেলা হরিসপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমন আহম্মেদ(২২), একই উপজেলার জোড়াদাহ জটারখাল গ্রামের নবীছদ্দিনের ছেলে আকাশ আলী(২২) আলমডাঙ্গা উপজেলার মোকামতলা গ্রামের স্কুলপাড়ার আব্দুল মালেকের ছেলে তুহিন হোসেন(২৯)কে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে।
এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭
৪ ঘন্টা আগে