লগইন
আলমডাঙ্গায় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: ৪ ব্যবসায়ীকে জরিমানা 
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ মার্চ, ২০২৪ | ০৬:০০ বিকাল ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: ৪ ব্যবসায়ীকে জরিমানা 

সকাল থেকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা বাজারের সকল প্রকার পণ্যের দাম ছিল আকাশ ছোঁয়া। শনিবাব (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার পর হঠাৎ করে আলমডাঙ্গা বাজারের চিত্র পাল্টে গেল। সকালে যে তরমুজ বিক্রয় হচ্ছিল ৭০ থেকে ৮০ টাকা কেজি। সেই তরমুর বিক্রয় হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। কারণ জিজ্ঞাসা করতেই সামনে হাজির ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। ভোক্তা অধিকার অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গা বাজারের বেশ কয়েকটি দোকানে পণ্য ক্রয়ের মেমো, মূল্য তালিকা, ওজনসহ বিভিন্ন বিষয় মনিটরিং করেন।


ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানসুত্রে জানা যায়, আলমডাঙ্গা বাজারে পণ্য নির্ধারিত মুল্যের চেয়ে বেশি মুনাফায় বিক্রয় করা হচ্ছে। তরমুজ পিচ হিসেবে কিনে নিয়ে এসে কেজিতে বেশি মুনাফায় বিক্রি হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার মেম্বার ফল ভান্ডারের প্রতিষ্ঠানে তরমুজ ব্যবসায়ী রনি আহমেদকে বেশি দামে তরমুজ বিক্রি, তরমুজ ক্রয় মেমো না থাকায় রনি আহমেদকে ৩ হাজার টাকা ও একই অপরাধে মেসার্স মা বাণিজ্যালয়ের তরমুজ ব্যবসায়ী সাকিবকে ২ হাজার টাকা জরিমানা করে। বেশি দামে ফল, খেজুর বিক্রয় ও মূল্যতালিকা না থাকায় মারুফ ফল ভান্ডারের মালিক মারুফকে ১ হাজার টাকা, একই অপরাধে ইয়ানুর ফল ভান্ডারের মালিক ইয়ানুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আলমডাঙ্গা থানার এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।


রমজান উপলক্ষে ব্যবসায়ী সিন্ডিকেট, অধিক মূল্যে পণ্য বিক্রি বন্ধ করতে প্রতিনিয়ত প্রশাসনিক নজরদারি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়োমিত অভিযান প্রত্যাশা ভোক্তা সাধারণের।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৫৩ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫৩ মিনিট আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

২ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

২ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৩ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৫ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৫ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

৬ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

৬ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।