লগইন
আলমডাঙ্গায় দুই শিশু ও তাদের মাকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশির বিরুদ্ধে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ সেপ্টেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় দুই শিশু ও তাদের মাকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশির বিরুদ্ধে

আলমডাঙ্গার নারায়নপুর গ্রামে দুই শিশু ও তাদের মাকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশির বিরুদ্ধে। ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়িতে ঢুকে মা ও তার দুই শিশু সন্তানকে মারধর করে অভিযুক্ত প্রতিবেশীরা। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ জানানো হয়েছে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে। শিশু সন্তানসহ তাদের মাকে মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।


জানাগেছে, জামজামি ইউনিয়নের নারায়নপুর গ্রামের বানাত আলীর সাথে একই গ্রামের মৃত জরিপ মন্ডলের ছেলে জামাত আলী ও আব্দার আলীর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে রবিবার সন্ধ্যায় জামাত ও আব্দার আলী আচমকা বাড়িতে ঢুকে বানাত আলীকে মারধর করতে থাকে।

স্বামীকে মারধর দেখে স্ত্রী নাজমা খাতুন বাধা দেন। এসময় প্রতিবেশী সনজের ও তার স্ত্রী ছাহেরা এবং অপর প্রতিবেশী রহিমা খাতুন এসে মারধরে অংশ নেয়। বাবা-মাকে মারধরের দৃশ্য দেখে নাজমা খাতুনের ছোট্ট ছেলে সামভির ও মেয়ে হোমাইরা এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়।
নির্মম মারধরের শিকার বানাত আলী ও তার স্ত্রী নাজমাসহ দুই সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে গ্রামবাসী।


চিকিৎসা শেষে গতকাল সোমবার বিকালে নাজমা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


এদিকে বানাত আলী স্ত্রী ও সন্তানসহ আইনি সহায়তা পেতে নারী নির্যাতন বিষয়ক মাল্টিসেক্টরাল প্রোগ্রাম ওয়ান-স্টপ ক্রাইসিস সেল(ওসিসি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা অফিসে যান । সেখানে প্রোগ্রাম অফিসার হিরোজ কবিরের সাথে কথা বলেন তারা।


এবিষয়ে হিরোজ কবির জানান, নির্যাতনের শিকার ভিকটিমের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান প্রসঙ্গে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বরাবর একটি চিঠি দেয়া হয়েছে। এবং তার অনুলিপি প্রকল্প পরিচালক, নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রদান করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

১ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

১ ঘন্টা আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

২ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৪ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৭ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।