লগইন
আলমডাঙ্গায় ট্রাক ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ দিনমুজুরের : আহত ৬
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ আগস্ট, ২০২৩ | ০৬:০০ বিকাল ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ট্রাক ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ দিনমুজুরের : আহত ৬

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গায় মাছষভর্তি ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকে থাকা দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ইজিবাইক চালাকসহ ৬ দিন মুজুর। ২১ আগস্ট সোমবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ফুটবল মাঠের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত দিনমুজুরেরা মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেতুলীয়া বর্ডার এলাকায় পাট ধোয়ার কাজ করতে যাচ্ছিলেন।

ঘটনার পরপরই দ্রæতগামী মাছ বোঝাই ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ আটক করে ক্যাম্প হেফাজতে নিয়েছে।

নিহত ২ দিন মুজুরের লাশ আলমডাঙ্গা থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ানের শিবপুর গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম(৪৮) ও মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম(৫৫)।

প্রত্যক্ষদর্শিরা জানান, সোমবার সকালে মেহেরপুর জেলার গাংনী থেকে মাছ বোঝাই দ্রæতগামি একটি ট্রাক চুয়াডাঙ্গা অভিমুখে আসছিল। উপজেলার শিবপুর গ্রাম থেকে ইজিবাইকযোগে ৭ জন দিনমজুর পাট ধোয়ার কাজে যাচ্ছিল গাংনীর দিকে। হাটবোয়ালিয়া ফুটবল মাঠের কাছে পৌঁছলে ট্রাকটির সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ইজিবাইকে থাকা ৭ দিন মুজুর মারাত্মক জখম হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়ে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তআহত ৬জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। মাছ বোঝাই ট্রাক(যশোর ট-১১-৩৭১০) সংগ্রাম মৎস্য আড়ৎকে আটক করে হাটবোয়ায়িলা ক্যাম্প পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

আহতরা হলো, উপজেলার শিবপুর গ্রামের মৃত নিয়ামত মন্ডলের ছেলে আনারুল(৫০), মৃত ওয়াজ মন্ডলের ছেলে ডানু মন্ডল(৪০), ইজিবাইক চালক সামায়ন মন্ডলের ছেলেন সামাদ আলী(৩৫), তমির মোল্লার ছেলে দিপু মোল্লা(২৫), মৃত দাউদ আলীর ছেলে আনারুল (৩৮) ও আব্দুল মন্ডলের জামাই আরজেদ আলী(৫০)।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষে দুইজন দিনমুজুর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। মাছ বোঝাই ট্রাকটি আটক করে ও দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করে হাটবোয়ালিয়া ক্যাম্প হেফাজতে রাখা হয়েছে। মাছ বোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপার ঘটনার সাথে সাথে পালিয়েছেন। নিহত দুই দিনমুজুরের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গ্রামসূত্রে জানা যায়, বিকাল ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। গত রাতেই গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

১ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

১ ঘন্টা আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

২ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৪ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৭ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।