লগইন
আলমডাঙ্গায় জন্মদাতা পিতার লালসার স্বীকার কিশোরী অন্তঃসত্তা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ মার্চ, ২০২৪ | ০৬:০০ বিকাল ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জন্মদাতা পিতার লালসার স্বীকার কিশোরী অন্তঃসত্তা

আলমডাঙ্গায় জন্মদাতা পিতার লালসার স্বীকার এক কিশোরী ৩মাসের অন্তঃসত্তা হয়ে পড়েছে। দিনের পর দিন পিতার লালসার স্বীকার হলেও প্রাণ হারানোর ভয়ে কাউকে জানাতে পারেনি সে। জঘন্য এই ঘটনার ধারাবাহিকতা রাখতে কিশোরীকে অন্যত্র বিয়েও দেয়া হয়। কিন্ত তিন মাসের অন্তঃসত্তা নববধুর শারীরিক গঠন শ্বশুরবাড়িতে সন্দেহের জন্ম দেয়। তখনই জঘন্য ঘটনার আদ্যপান্ত জানাজানি হয়ে পড়ে। এঘটনা ঘটেছে আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামে। ঘটনা জানাজানি হলে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযুক্ত পিতা আলতাফ হোসেনকে আটক করেছে। ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।


অভিযুক্ত আলতাফ হোসেন(৪৫) সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জ গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। দীর্ঘদিন আগে আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে তাসলিমার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে আলতাফ হোসের শ^শুরবাড়ি চিৎলা গ্রামে বসবাস করে আসছে। আলতাফ হোসেন ও তাসলিমা দম্পত্তির দুই মেয়ে।


এলাকাবাসি জানায়, গত ২২ দিন পূর্বে আলতাফ হোসেনের কিশোরী মেয়েকে পার্শ্ববর্তি গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামের সজিব হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের ২২ দিন পরই ওই কিশোরীর শারীরিক গঠনে শ্বশুরবাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে তারা কিশোরীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান কিশোরী অন্তঃসত্তা। তারা ওই কিশোরীর কাছে জানতে চায় তার গর্ভের সন্তান কার? কিশোরী জানায় তার জন্মদাতা পিতা প্রায় ৩/৪ মাস ধরে তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আসছেন। তার মা বাড়িতে না থাকলে সেই সুযোগ নিয়ে তাকে তার পিতা ধর্ষণ করত। এরপর শ্বশুরবাড়ির লোকজন তাকে তার ধর্ষক পিতার বাড়িতে পাঠিয়ে দেয়।


গাংনী ইউনিয়নের গ্রাম পুলিশ দেলোয়ার জাহান ঝন্টু জানান, ৬ মার্চ রাতে ঘটনা জানাজানি হয়। ওই কিশোরীর নিকট ঘটনা জানতে চাইলে সে জানায়, তার পিতা তাকে জোরপূর্বক এ কাজ করেছে। পরে বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে অবহিত করি। রাতেই আসমানখালী ক্যাম্প পুলিশের এসআই নওশাদ আহমেদ ও এএসআই আলতাফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চিৎলা গ্রাম থেকে অভিযুক্ত আলতাফ হোসেনকে আটক করে।


কিশোরীর মামা সম্রাট জানান, তার বোনের সাথে আলতাফের বিয়ে হওয়ার পর থেকে তাদের গ্রামেই তারা বসবাস করে আসছিল। তার বোন বাড়িতে না থাকলে আলতাফ হোসেন তার বড় মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করতো। কয়েক মাস ধরে এ ধরণের কাজ করে আসছে। ভয়ে তারভাগ্নি কাউকে জানায়নি। গত বুধবারে শ্বশুরবাড়ির লোকজন ভাগ্নিকে নিয়ে আমাদের গ্রামে এলে ঘটনা জানাজানি হয়।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া জানান, ঘটনা জানার পরপরই অভিযুক্ত আলতাফ হোসেনকে আটক করা হয়েছে। ওই কিশোরীকেও উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। অভিযুক্ত আলতাফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

১ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৩ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৩ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৪ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৬ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৬ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

৭ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

৭ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।