ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
আলমডাঙ্গায় চোরাই পাখিভ্যানসহ কুষ্টিয়া মিরপুর কাকিলাদহর সাদ্দাম গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ চোরাই পাখিভ্যানসহ কুষ্টিয়া মিরপুর কাকিলাদহর সাদ্দামকে গ্রেফতার করেছে। ২২ অক্টোবর রবিবার বিকালে বিনোদপুর গ্রামবাসি সাদ্দামকে চোরাই পাখিভ্যানসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
জানাগেছে, কুষ্টিয়া মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে সাদ্দাম(২৭) উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর এলাকা থেকে ব্যাটারি চালিত পাখিভ্যান চুরি করে পালাচ্ছিল। এসময় এলাকাবাসি তাকে আটক করে।
পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই সঞ্জিত সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার ও পাখিভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭
৪ ঘন্টা আগে