লগইন
আলমডাঙ্গায় চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত : ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ ডিসেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত : ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন

আলমডাঙ্গা ফুটবল একাডেমির আয়োজনে ১৬টি দলের অংশগ্রহণে চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডি‌সে‌ম্বের শুক্রবার বিকাল সাড়ে ৩টায় আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (এটিম) মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে ফ্রেন্ডস ক্লাব আলমডাঙ্গা ২-১ গোলে লাভ স্টার একাদশকে হা‌রি‌য়ে  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সাবেক ফুটবলার খোন্দকার আমিনুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার শরিফুল ইসলাম, রতন, মতিয়ার রহমান প্রমুখ।

খেলার উপস্থাপনার দায়িত্ব পালন করেন মীর আসাদুজ্জামান উজ্জ্বল। রেফারির দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা ফুটবল একাডেমির পরিচালক সোহাগ আলী। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন প্রমিলা ফুটবলার উর্মি ও কাজলি। একই ম‌ঞ্চে সা‌বেক‌ খে‌লোয়ার‌দের সংবর্ধনা দেওয়া হয়।

খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। আয়োজকরা জানান, নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় খেলাধুলার মান আরও উন্নত হবে এবং নতুন খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

২ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

২ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

৩ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৭ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৭ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।