লগইন
আলমডাঙ্গায় কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ মার্চ, ২০২৪ | ০৬:০০ বিকাল ৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

আলমডাঙ্গায় কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক পিন্টু নামের এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (১ মার্চ) দুপুরে উপজেলার নওদাদূর্গাপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।


নিহত পিন্টু আলী(৪৫) উপজেলার কুমারী ইউনিয়নের নওদাদূর্গাপুর গ্রামের রবগুল ইসলাম মেম্বারের ছেলে। তিনি নিজের জমি চাষাবাদের পাশাপাশি গরুর ব্যবসা করতেন।


খোঁজ নিয়ে জানা গেছে, পিন্টুর ছোট ছোট দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।


নওদাদূর্গাপুর গ্রামের ইউপি সদস্য আইনাল হক জানান, পিন্টুর বোনের স্বামী একই গ্রামের মনিরুজ্জামান বন্ডবিল মসজিদের ঈমাম। কয়েকদিন আগে মনিরুজ্জামান মোটরসাইকেল দূর্ঘটনায় আঘাত পান । গতকাল পিন্টু ভগ্নিগতিকে মসজিদে রেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। একটি কুকুর দৌড়ে চলন্ত মোটরসাইকেলের সামনে এসে পড়ে। কুকুরের সাথে ধাক্কা খেয়ে পিন্টু সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। গতকাল বিকেলে পিন্টুর মরাদেহ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আহত পিন্টুকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৫৫ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫৬ মিনিট আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

২ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

২ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৩ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৫ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৫ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

৬ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

৬ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।