লগইন
আলমডাঙ্গায় কনা নার্সিং হোমে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী, জরিমানা ৪০ হাজার টাকা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় কনা নার্সিং হোমে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী, জরিমানা ৪০ হাজার টাকা

আলমডাঙ্গা শহরের কনা নার্সিং হোমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী ধরা পড়েছে। এতে রোগীদের জীবন ঝুঁকির মুখে ফেলার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তাধিকার অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় নার্সিং হোমের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ক্যাথিডার টিউব এবং প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ ডেঙ্গু কিট, ক্রিয়েটিনিন স্ট্যান্ডার্ড রিয়েজেন্ট ও হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়।

পরে হাজীমোড় এলাকার ইউনাইটেড মেডিকেল সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে গুরুতর অনিয়ম না পাওয়া গেলেও ক্লিনিক কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক সাংবাদিকদের বলেন, “চিকিৎসার নামে অনিয়ম বা অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না। মেয়াদোত্তীর্ণ সামগ্রী দিয়ে রোগীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, রোগীদের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

১ ঘন্টা আগে
সৌদির জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজারের বাসিন্দা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

১ ঘন্টা আগে
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুরের জাদুকরী মূর্ছনা, কনসার্টে মেতে উঠল হাজারো তরুণ-তরুণী

মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

২ ঘন্টা আগে
মেহেরপুরে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

২ ঘন্টা আগে
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

৩ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে বিএনপির সংহতি দিবসের আলোচনা সভা ও মিছিল

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৪ ঘন্টা আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৪ ঘন্টা আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

৬ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

৬ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।