লগইন
আলমডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশি জমি জোরপূর্বক দখলের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ আগস্ট, ২০২৩ | ০৬:০০ বিকাল ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশি জমি জোরপূর্বক দখলের অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশি জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ডপাড়ার একরামুল ও তার ভাইদের বিরুদ্ধে। গত ২০ ফেব্রুয়ারি আলমডাঙ্গা আদালতের সহকারী সাব জর্জ এ স্থগিতাদেশ প্রদান করেন।


ইতোপূর্বে বিবাদী তিন ভাই ওই জমির উপর তার কোন দাবী নাই মর্মে আদালতে মুচলেকায় স্বাক্ষর করলেও পরবর্তীতে আবার তারা আদালতের আদেশ অমান্য করে ওই জমি দখল করেন।


লিখিত অভিযোগসূত্রে জানা যায়, আলমডাঙ্গার ৪৭ নং বন্ডবিল মৌজার এস এ ৪৯২ দাগ ও আর এস ১১৪২ দাগের ৫৫ শতক জমির ভেতর সাড়ে ২৭ শতক জমি উত্তরাধিকারসূত্রে গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ডপাড়ার মৃত হিজার আলীর তিন ছেলে একরামুল, এখলাস ও শাহিনের দখলে রয়েছে। বাকী অর্ধেক অর্থাৎ সাড়ে ২৭ শতক জমি ক্রয়সূত্রে বন্ডবিল গ্রামের মৃত হাজী আজিজুল হক কালু বিশ্বাসের ছেলে জাবুরের দখলে।


পরবর্তীতে মৃত হিজার আলীর তিন ছেলে একরামুল, এখলাস ও শাহিন ওই জোর করে জাবুরের দখলে (ক্রয়সূত্রে) থাকা জমি দখল করে নিতে অপচেষ্টা চালায়।


এ ব্যাপারে জাবুর বাদী হয়ে আদালতে মামলা করেন। বাদীর আর্জির প্রেক্ষিতে গত ২০ ফ্রেব্রুয়ারি আলমডাঙ্গা আদালতের সহকারী সাব জর্জ দুই পক্ষকে তাদের নিজ নিজ দখলে থাকা জমিতে স্থগিতাদেশ প্রদান করেন।


পরবর্তীতে, মৃত হিজার আলীর তিন ছেলে আদালতের আদেশ নির্দেশ অমান্য করে জোরপূর্বক দখল করেছে। ইতোপূর্বে, বিবাদী তিন ভাই নালিশি জমিতে তাদের কোন দাবী নাই মর্মে আদালতে মুচলেকায় স্বাক্ষর করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মীর সাব্বিরের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’

৫১ মিনিট আগে
মীর সাব্বিরের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন সামরিক হামলার ছক, নির্দিষ্ট সীমানা না মানার হুঁশিয়ারি

৫২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন সামরিক হামলার ছক, নির্দিষ্ট সীমানা না মানার হুঁশিয়ারি

আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭

শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত প্রবীণ সাংবাদিক মন্টু ভাইয়ের ৭২তম জন্মদিন

১ ঘন্টা আগে
শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত প্রবীণ সাংবাদিক মন্টু ভাইয়ের ৭২তম জন্মদিন

৭৪৬ জনের প্রাণহানি ও ৪৬ হাজার আহত, টিআইবির প্রতিবেদন

১ ঘন্টা আগে
৭৪৬ জনের প্রাণহানি ও ৪৬ হাজার আহত, টিআইবির প্রতিবেদন

‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট

১ ঘন্টা আগে
‘ভোট চুরি’র প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস ও বিরোধী জোট

ঢাকায় শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’

২ ঘন্টা আগে
ঢাকায় শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’

আফগান নারীশিক্ষা নিয়ে জাকির নায়েকের মন্তব্যে আন্তর্জাতিক বিতর্ক

২ ঘন্টা আগে
আফগান নারীশিক্ষা নিয়ে জাকির নায়েকের মন্তব্যে আন্তর্জাতিক বিতর্ক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।