লগইন
আইজিপির নির্দেশে দুঃস্থ পরিবারের পাশে দাড়ালো ঝিনাইদহ জেলা পুলিশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
আইজিপির নির্দেশে দুঃস্থ পরিবারের পাশে দাড়ালো ঝিনাইদহ জেলা পুলিশ



জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- গত ১৮/০৮/২০২১ খ্রিঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের মোঃ আফজাল হোসেনের (পিতা- মৃত কফিল মন্ডল, সাং কমলাপুর) খামারের মোট ২৯ টি ভেড়ার মধ্য থেকে ১৩ টি ভেড়া মারা যায়। আফজাল হোসেন ও আরজিনা বেগম দম্পতির আয়ের একমাত্র উৎস ছিলো এই ভেড়ার খামারটি। নিজ সন্তানের মতই তারা দেখাশুনা করে বড় করে আসছিলেন বিদেশী জাতের ২৯ টি ভেড়া।

খামারটি ছিলো হত দরিদ্র পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। প্রানিসম্পদ অধিদপ্তর থেকে সরবরাহকৃত কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে ভেড়া গুলো অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ২৯ টি ভেড়ার মধ্য থেকে একে একে ১৩ টি ভেড়া মারা যায়। সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের নজরে আসে।

পরবর্তীতে আইজিপি মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার, ঝিনাইদহ জনাব মুনতাসিরুল ইসলাম ক্ষতিগ্রস্থ পরিবারটির পাশে দাড়ান। তিনি অদ্য ২০/০৮/২০২১ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকার সময় ক্ষতিগ্রস্থ মোঃ আফজাল হোসেনের বাড়িতে যান, তাদের খোঁজ খবর নেন এবং পরিবারটি টিকে ৪ টি ভেড়া এবং নগদ ১০,০০০/- টাকা সহায়তা প্রদান করেন। বাংলাদেশ পুলিশের কাছ থেকে এমন সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারটি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৫ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৫ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৬ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৭ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৭ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।