সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বপন ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ভাঙ্গাপোল সংলগ্ন মেসার্স আরিফ ট্রেডার্সের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া স্বপন ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছের দিয়াড় টলটলিপাড়ার বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে স্বপন ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ওসি মো. শামীম শেখ জানান, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
১ দিন আগে
কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে
১ দিন আগে
আটক ২
৩ দিন আগে