সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে বসছে নতুন ডায়ালাইসিস মেশিন | স্বাস্থ্যমন্ত্রী
দেশের স্বাস্থ্য খাতের সেবার পরিধি বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে প্রতিটি জেলা হাসপাতালে ১০টি এবং সব মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে নতুন ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় বাজেট বরাদ্দ দিয়েছে। দেশের প্রান্তিক মানুষের চিকিৎসা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫১-তে উন্নীত করার কাজ চলছে। এই উদ্যোগ সফল হলে ঢাকার বড় বড় হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, জেলা ও মেডিকেল কলেজ পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা বৃদ্ধি করা হচ্ছে যাতে রোগীদের দূরের শহরে ছুটতে না হয়। পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকারের আমলে চিকিৎসা খাতের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সে সময় কেনা অনেক দামি চিকিৎসা সরঞ্জাম বর্তমানে অকেজো পড়ে আছে। বিপুল বরাদ্দ দেওয়া হলেও তা জনগণের প্রকৃত কল্যাণে আসেনি বলে অভিযোগ করেন তিনি।
সেমিনারে অংশ নেওয়া হৃদরোগ বিশেষজ্ঞরা হার্ট অ্যাটাক ও হৃদরোগের বিভিন্ন ঝুঁকি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বুক ব্যথাকে অনেকেই সাধারণ গ্যাসের সমস্যা ভেবে এড়িয়ে যান, যা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। যেকোনো ধরনের বুক ব্যথায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন তারা। এ ছাড়া হৃদরোগের ঝুঁকি এড়াতে ধূমপান ও তামাক বর্জন, অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত হাঁটাচলা ও শরীরচর্চার পরামর্শ দেওয়া হয় সেমিনারে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান
১ দিন আগে
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ
২ দিন আগে
আলমডাঙ্গায় সিজারের ১৮ ঘন্টা পর প্রসূতির মৃত্যু, বেঁচে আছে নবজাতক
৩ দিন আগে