লগইন
আলমডাঙ্গায় সিজারের ১৮ ঘন্টা পর প্রসূতির মৃত্যু, বেঁচে আছে নবজাতক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২০ অক্টোবর, ২০২৬ | ১১:২৯ রাত ৪৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় সিজারের ১৮ ঘন্টা পর প্রসূতির মৃত্যু, বেঁচে আছে নবজাতক

আলমডাঙ্গায় সিজারিয়ান অপারেশনের প্রায় ১৮ ঘণ্টা পর জান্নাতুল খাতুন (১৯) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। তবে ফুটফুটে নবজাতক সন্তান বেঁচে থাকলেও মাকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। আলমডাঙ্গা শহরের ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের পর গভীর রাতে শ্বাসকষ্ট শুরু হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রসূতির চিকিৎসা ও পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহত জান্নাতুল খাতুন আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের জাহাঙ্গীর আলীর মেয়ে এবং একই গ্রামের জীবন আলীর স্ত্রী। নবজাতক সন্তান বেঁচে থাকলেও মাকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর সকাল থেকে - জান্নাতুলের প্রসবের লক্ষণ দেখা দেয় এবং তার পানি ভাঙতে শুরু করে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত আলমডাঙ্গা শহরের ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা দেয়ার পর চিকিৎসক নজরুল ইসলাম তার সিজারিয়ান অপারেশন করেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, অপারেশনের পর জান্নাতুল ও নবজাতক দুজনই ভালো ছিলেন। তবে অপারেশনের প্রায় ১৮ ঘণ্টা পর গভীর রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় পরিবারের সদস্যরা ক্লিনিকের নার্সদের ডাকলে তারা অজিজন দেন এবং চিকিৎসককে ডেকে আনেন। পরে জান্নাতুল কিছুটা সুস্থ বোধ করেন বলে দাবি স্বজনদের। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি এড়াতে উন্নত চিকিৎসার জন্য ভোরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

জান্নাতুলের মা ও শাশুড়ি জানান, সিজারিয়ান অপারেশনের পর তিনি স্বাভাবিক ছিলেন। রাতে নিজেই এপাশ-ওপাশ ফিরে ঘুমাচ্ছিলেন। কিন্তু গভীর রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তারা ক্লিনিকের কর্মীদের ডাকেন। অক্সি‌জেন দেয়ার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর জান্নাতুলের মরদেহ স্বামীর বাড়িতে নেয়া হয়। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওই দিন বিকেলে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে, সিজারিয়ান অপারেশনের পর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়া এবং পরবর্তী সময়ে প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসাসেবার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তবে চিকিৎসায় কোনো অবহেলা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রসূতির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে 'প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত নথি পর্যালোচনা ও যথাযথ তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা জরুরি। - এ বিষয়ে বক্তব্য জানতে ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের সঙ্গে যোগায়োগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের সা‌থে যোগা‌যোগ করা সম্ভব হয়নি। প্রসূতির মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং চিকিৎসাসেবায় কোনো গাফিলতি ছিলো কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

৩০ মিনিট আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

৩০ মিনিট আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

৩৮ মিনিট আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

২ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

৩ ঘন্টা আগে
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

৩ ঘন্টা আগে
কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

৭ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

৭ ঘন্টা আগে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

৭ ঘন্টা আগে
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।