নতুন কুঁড়ি স্পোর্টসে ব্যাডমিন্টনে জেলা চ্যাম্পিয়ন ওয়াহিবা আফরিন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নতুন কুঁড়ি স্পোর্টসে ব্যাডমিন্টনে জেলা চ্যাম্পিয়ন ওয়াহিবা আফরিন
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় ব্যাডমিন্টন একক ইভেন্টে (অনূর্ধ্ব-১৪ বিভাগ) চুয়াডাঙ্গা জেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ওয়াহিবা আফরিন।
সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান দুলাল ও মোছাঃ শারমীন আক্তারের কন্যা। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার আগ্রহ ও একাগ্রতা তাকে এই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।
ওয়াহিবার এ কৃতিত্বে তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে সে ভবিষ্যতে জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টস তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার উদীয়মান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি
১ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়
৬ ঘন্টা আগে