লগইন
নিরাপত্তা জোরদারে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ১০ সশস্ত্র আনসার মোতায়েন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ জুলাই, ২০২৬ | ০৫:২৯ বিকাল ৪২৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

স্বাস্থ‌্য | নিরাপত্তা জোরদারে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করা, দালালচক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদীতে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

গত বুধবার (১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্ব পালন শুরু করেছেন। একজন আনসার কমান্ডারের নেতৃত্বে তিন শিফটে এসব সদস্য হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সকালে পাঁচজন, বিকেলে দুইজন এবং রাতে দুইজন সদস্য দায়িত্বে থাকবেন। বাকি একজন কমান্ডার হিসেবে সার্বিক কার্যক্রম তদারকি করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় পাঁচ হাজার সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের সরকারি উদ্যোগের অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং তাদের বেতন-ভাতা বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নবনিযুক্ত আনসার কমান্ডার আসাদুর রহমান বলেন, “হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করব। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নিয়মিত তদারকির মাধ্যমে দায়িত্ব আরও কার্যকরভাবে পরিচালিত হবে। রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীরা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ ও প্রদান করতে পারেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন আক্তার বলেন, “প্রতিদিন বিপুল সংখ্যক রোগী ও তাদের স্বজন হাসপাতালে আসেন। আনসার সদস্য মোতায়েনের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা নির্বিঘ্ন পরিবেশে দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে দালালচক্রের তৎপরতা, বিশৃঙ্খলা এবং বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত প্রবেশও অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।”

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রোগীদের সেবার মান উন্নয়নে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বহিরাগতদের কারণে অনেক সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তা জোরদার হওয়ায় এখন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীরা আরও নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা পাবেন।”

সংশ্লিষ্টরা জানান, আলমডাঙ্গা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গ্রামীণ এলাকায় অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সেটি। এলাকাটি কিছু বছর পূর্বেও অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হতো। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতীতে একাধিকবার বহিরাগতদের সংঘর্ষ, বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। অনেক সময় বাইরের বিরোধ হাসপাতালের ভেতর পর্যন্ত গড়িয়ে পড়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগেছেন। এমন বাস্তবতায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সচেতন মহলের মতে, এ উদ্যোগের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। দালালচক্রের দৌরাত্ম্য কমবে, শৃঙ্খলা প্রতিষ্ঠা পাবে এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা আরও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে রোগীরাও নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। তাদের অভিমত, নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সেবার মান, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

২৭ মিনিট আগে
গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটিক পার্টি

১ ঘন্টা আগে
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটিক পার্টি

৪৫ বাংলাদেশিসহ ১৮২ বিদেশি নিজ দেশে প্রত্যাবাসিত

২ ঘন্টা আগে
৪৫ বাংলাদেশিসহ ১৮২ বিদেশি নিজ দেশে প্রত্যাবাসিত

আসিফ মাহমুদের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট

২ ঘন্টা আগে
আসিফ মাহমুদের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে ৩ নেতা আটক

৩ ঘন্টা আগে
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে ৩ নেতা আটক

বিশ্ববিদ্যালয়ে যথাযথ তদন্ত ছাড়াই শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তির ঘটনায় এইচআরডব্লিউর উদ্বেগ

৩ ঘন্টা আগে
বিশ্ববিদ্যালয়ে যথাযথ তদন্ত ছাড়াই শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তির ঘটনায় এইচআরডব্লিউর উদ্বেগ

অ্যাটলেটিকোকে হারালো বায়ার্ন, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে পিএসজি

৪ ঘন্টা আগে
অ্যাটলেটিকোকে হারালো বায়ার্ন, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে পিএসজি

অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বড় জয়

৪ ঘন্টা আগে
অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বড় জয়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।