সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুড়িগ্রাম | মুরগির খোঁয়াড়ে চোরাই মোবাইলের ‘আখড়া’, ১৩ লাখ টাকার ৫৫টি ফোন জব্দ, গ্রেফতার ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ৫৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। এ ঘটনায় মো. এনামুল হক অন্তর (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেল এবং বিজিবির ধলডাঙ্গা ক্যাম্পের সদস্যরা সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে এনামুল হক অন্তরের বাড়িতে তল্লাশি চালান। তল্লাশিকালে তার বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ের ভেতর থেকে এসব ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জব্দকৃত ফোনগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের মডেল রয়েছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশ শুক্রবার (২১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ আরও জানায়, তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকাটি দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোবাইল ফোন কেনা-বেচার একটি বড় কেন্দ্র হয়ে উঠেছিল। দেশের বিভিন্ন স্থান, বিশেষ করে রংপুর ও ঢাকা থেকে ব্যবসায়ীরা এখানে এসে এসব অবৈধ ফোন কিনে নিয়ে যেতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, সীমান্তের ওপার থেকে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন একটি চোরাচালান চক্রের মাধ্যমে বাংলাদেশে আনা হতো এবং পরবর্তীতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এসব ফোনের অধিকাংশেরই বৈধ কাগজপত্র বা নিবন্ধন না থাকায় সেগুলো অবৈধভাবে কেনা-বেচা হতো। তিনি আরও বলেন, আসাদমোড় এলাকাটি মোবাইল চোরাকারবারিদের একটি বড় আখড়ায় পরিণত হয়েছিল এবং গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির সহযোগিতায় পরিকল্পিতভাবে এই সফল অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত এনামুল হক অন্তরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোও আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী সুষম কাওনাইন ও তাঁর স্ত্রী এবং সাজাপ্রাপ্ত আসামী আমিরুল ইসলাম কারপি গ্রেফতার
২ দিন আগে
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
৩ দিন আগে
শহর থেকে গ্রাম—মাদকের ভয়াবহ বিস্তার, নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর
৪ দিন আগে