লগইন
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ অক্টোবর, ২০২৬ | ০৭:০০ বিকাল ৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আঞ্চলিক
গাজীপুরে দুই পা হারানো সাখাওয়াতের মুখে হাসি ফোটালো বন্ধুসভা | মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

শারীরিক প্রতিবন্ধকতা এবং তীব্র দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলা সাখাওয়াত হোসেনের জীবনে আশার আলো নিয়ে এসেছে গাজীপুর বন্ধুসভা। অসুস্থতার কারণে চার বছর আগে দুটি পা হারানোর পর থেকে যাঁর জীবন থমকে গিয়েছিল, তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে একটি হুইলচেয়ার, পরিবারের জন্য এক মাসের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং সন্তানদের জন্য এক বছরের শিক্ষাসামগ্রী।

পরিবারের মুখে দুবেলা অন্ন তুলে দিতে দেড় বছর আগে শেরপুরের শ্রীবরদী উপজেলার নংগরপাড়া থেকে ভাগ্য অন্বেষণে গাজীপুরে এসেছিলেন সাখাওয়াত। তাঁর প্রত্যাশা ছিল, কোনো রকমে একটি কাজ জুটিয়ে নিতে পারবেন। তবে, দুই পা বিহীন অবস্থায় কোনো কর্মসংস্থানই জোটেনি তাঁর ভাগ্যে। অগত্যা জীবিকা নির্বাহের একমাত্র উপায় হিসেবে বেছে নিতে হয় ভিক্ষাবৃত্তিকে। বর্তমানে জয়দেবপুর রেলস্টেশন এবং গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভিক্ষা করেই চলে তাঁর সংসার। স্ত্রী ও তিন সন্তানসহ তিনি জয়দেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তারটেক নিয়ামত সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করেন।

সাখাওয়াতের জন্য একটি হুইলচেয়ার তাঁর চলাচলে কিছুটা স্বাচ্ছন্দ্য এনে দিতে পারতো, কিন্তু সেই সামর্থ্যও তাঁর পরিবারের ছিল না। গত ছয় মাস ধরে একটি হুইলচেয়ারের আশায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে ঘুরেছেন তিনি, কিন্তু কাঙ্ক্ষিত সহায়তা পাননি। সন্তানদের পড়াশোনার খরচ জোগানোও ছিল তাঁদের অভাবের সংসারে এক বড় চ্যালেঞ্জ, যেখানে দৈনন্দিন বাজার করার টাকাই জোটে না, সেখানে খাতা-কলম কিনে দেওয়া ছিল তাঁর কাছে অনেক কঠিন।

সাখাওয়াতের এই কঠিন জীবনযাত্রার কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়িয়েছে প্রথম আলোর পাঠক সংগঠন গাজীপুর বন্ধুসভা। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে গত ২৭ অক্টোবর তাঁর হাতে একটি হুইলচেয়ার, পরিবারের জন্য এক মাসের নিত্যপ্রয়োজনীয় বাজার এবং দুই সন্তানের জন্য এক বছরের শিক্ষাসামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

উপহার হিসেবে প্রাপ্ত বাজারের মধ্যে ছিল চাল, ডাল, আটা, তেল, আলু, পেঁয়াজ, লবণ, রসুন, চিনি, মুড়ি, ডিম, সুজি, সাবান, হলুদ, মরিচ, ধনে, মসলা, জিরাগুঁড়া, দুধ, ভিমবার, হুইল পাউডার, নুডলসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। শিক্ষাসামগ্রীর তালিকায় ছিল স্কুলব্যাগ, খাতা, পেনসিল, রাবার, পেনসিল বক্স, ক খ গ–এর গল্প, বর্ণ থেকে গল্প, এসো বাংলা শিখি প্রথম ভাগ এবং রংপেনসিল।

হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “একটা হুইলচেয়ারের জন্য ছয় মাস ধরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঘুরেছি। কেউ এই সাহায্যটুকুও করেনি। এই চেয়ার ও এক মাসের বাজার পেয়ে আমার অনেক উপকার হলো। আল্লাহ আপনাদের অসিলায় আমাকে বাঁচালেন। বই, ব্যাগ ও খাতা পেয়ে আমার বাচ্চাদেরও অনেক উপকার হলো। আমার নুন আনতে পান্তা ফুরায়, তাই বাচ্চাদের খাতা-কলম কিনে দিতে পারি না।”

সাখাওয়াতের স্ত্রীর কণ্ঠেও ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতা। তিনি বলেন, “আমার মেয়ে সাদিয়াকে বই-খাতা ও ব্যাগ দিয়েছেন, খুব উপকার হলো। অনেক দিন ধরে মেয়েটা হাতে করে বই নিয়ে স্কুলে যায়। বাজার কেনার টাকাও থাকে না। অনেক দিন পর ভালো-মন্দ খেতে পারব।”

শিক্ষাসামগ্রী পেয়ে খুশি সাত বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া সাদিয়া আক্তার। তার ছোট্ট কথায় ধরা পড়ে নতুন করে স্বপ্ন দেখার প্রত্যয়। সাদিয়া বলে, “আমি এখন থেকে মন দিয়ে পড়াশোনা করব আর তোমাদের জন্যে দোয়া করব।”

এই উদ্যোগ সম্পর্কে গাজীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, “প্রথম আলোর ২৮ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রতিবছরের মতো এবারও আমাদের বন্ধুরা একটি ভালো কাজ করেছে। আমাদের সব বন্ধুই মানবিক। সবাইকে শুভেচ্ছা জানাই।” সভাপতি বাবুল ইসলাম বলেন, “আমরা বরাবরের মতো এবারও একটি ভালো কাজ করতে পেরেছি। আমাদের বন্ধুরা মানবিক বন্ধু হিসেবে এগিয়ে যাবে।”

এ বিষয়ে প্রথম আলো গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা বলেন, “এমন একটি ভালো কাজের জন্য বন্ধুদের অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমার মনে হয়, এই সহায়তা তাঁর অনেক কাজে লাগবে। এক মাসের বাজার ও হুইলচেয়ার দিয়ে তাঁর পাশে থাকতে পেরে আমাদের খুব ভালো লাগছে। গাজীপুর বন্ধুসভার সব বন্ধুকে এমন দারুণ কাজের জন্যে ভালোবাসা জানাই। তবে সাখাওয়াতের জন্য শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের ব্যবস্থাও জরুরি।”

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, “সাখাওয়াতের জন্য একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়ে আমরা কথা বলেছি। তাঁকে কাজ খুঁজে দিতে বিভিন্ন জায়গায় চেষ্টা করছি।”

প্রথম আলোর গাজীপুর অফিসের নিচে সাখাওয়াতের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। বন্ধুসভার সদস্যরা তাঁকে বাসা থেকে নিয়ে আসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর বন্ধুসভার সহসভাপতি আশিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক মারফুয়া আহম্মেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামিম মল্লিক, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মো. ইসমাইল, কার্যনির্বাহী সদস্য ইয়াকিনুর ইসলাম ভূঁইয়া, বন্ধু মারুফ আল ইমন, রাহুল হোসেন, বৃষ্টি আক্তার, নাঈমা আক্তার, আফরিন জাহান, ফাতেমা আক্তার, মাহমুদুল হাসানসহ অনেকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

৩৭ মিনিট আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

৩৭ মিনিট আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

১ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

১ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

৩ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

৩ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।