সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বলাকা বুথে কারিগরি জটিলতা | টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বলাকা ভবনের টিকিট বিক্রয় বুথে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় আশকোনা হজ ক্যাম্পের টিকিট কাউন্টারটি পুনরায় চালু করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন থেকে ওই কেন্দ্রে সেবা প্রদান শুরু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানের যাত্রীদের যাতায়াত ও টিকিট সংক্রান্ত সুবিধা নিশ্চিত করতে আশকোনা হজ ক্যাম্পের কাউন্টারটি আবারও চালু করা হয়েছে। যাত্রীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিক্রয়কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন।
বিমান কর্তৃপক্ষ জানায়, বলাকার কাউন্টারে যান্ত্রিক জটিলতার কারণে টিকিট পুনরায় ইস্যু (রি-ইস্যু) করার জন্য গ্রাহকরা আশকোনা হজ ক্যাম্প বিক্রয়কেন্দ্রের পাশাপাশি মতিঝিল কাউন্টারেও যোগাযোগ করতে পারবেন। এ বিষয়ে পরবর্তীতে কোনো পরিবর্তন বা নতুন দিকনির্দেশনা থাকলে তা যথা সময়ে অবহিত করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম
৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি
৫ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা
৫ ঘন্টা আগে